ওয়াশিংটনে ইজরায়েলি দূতাবাসের সামনে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা মার্কিন বায়ু সেনার

Share:

নিজস্ব প্রতিনিধি,ওয়াশিংটন: গাজায় গত সাড়ে চার মাসের বেশি সময় ধরে গণহত্যা সংগঠিত করে চলেছে ইজরায়েলি ঘাতক বাহিনী। ওই গণহত্যায় প্রায় ৩০ হাজার নিরীহ ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন। গোটা বিশ্বের সমালোচনা সত্বেও ইজরায়েলি গণহত্যায় মদত জুগিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর দেশের প্রেসিডেন্টের ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে এবার ইজরায়েলি দূতাবাসের সামনেই গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালালেন এক মার্কিন বায়ু সেনা। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে ওয়াশিংটনে।

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ জানিয়েছে, ইজরায়েলি দূতাবাসের সামনে আচমকাই নিজের শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালান ওই বায়ু সেনা কর্মী। আত্মহত্যার আগে  যুক্তরাষ্ট্রের লাইভ ভিডিও স্ট্রিমিং টুইচে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, তিনি আর গণহত্যার মতো অপরাধ করতে চান না। চিৎকার করে বলতে থাকেন,  ‘ফিলিস্তিনকে মুক্ত করো’। চোখের সামনে এক ব্যাক্তিকে জ্বলতে দেখে ঘাবড়ে পড়েন স্থানীয়রা। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসেন দমকল কর্মী ও নিরাপত্তা রক্ষীরা। কোনও ক্রমে আগুন নিভিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতালের চিকি‍ৎসকরা জানিয়েছেন, আত্মহত্যার চেষ্টা চালানো বায়ু সেনা কর্মীর অবস্থা আশঙ্কাজনক।

বিপাকে পড়ে ইতিমধ্যেই টুইচ থেকে ওই বিব্রতকর ফুটেজ সরিয়ে নেওয়া হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক কিংবা ইজরায়েলি দূতাবাসের পক্ষ থেকে ওই বায়ু সেনার আত্মহত্যার চেষ্টা নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ওই বায়ু সেনা কর্মীর আত্মহত্যার চেষ্টার ঘটনা হাতিয়ার করে বাইডেন প্রশাসনকে বিঁধতে পারে রিপাবলিকানরা।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না, মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন কারা?

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে