দারুণ খবর! এবার দেব দীপাবলিতে কাশীর ৮৪ টি ঘাট সাজছে ১২ লক্ষ প্রদীপে

বিগত কয়েক বছরের তুলনায় দেব দীপাবলিতে এবার আরও আলোকসজ্জাতে সাজবে কাশীর ৮৪ টি ঘাট। হ্যাঁ, সূত্রের খবর, ১৫ নভেম্বর পড়ছে দেব দীপাবলি।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার দেব দীপাবলী আরও বেশি জাঁকজমকপূর্ণ। বিগত কয়েক বছরের তুলনায় দেব দীপাবলিতে এবার আরও আলোকসজ্জাতে সাজবে কাশীর ৮৪ টি ঘাট। হ্যাঁ, সূত্রের খবর, ১৫ নভেম্বর পড়ছে দেব দীপাবলি। আর দেব দীপাবলি উপলক্ষে কাশীর ৮৪টি ঘাট ও শহরের পুকুরপাড়ে ১২ লক্ষ প্রদীপ জ্বালানো হবে। রবিবার এই চমকপ্রদ খবরটি নিশ্চিত করছেন, পর্যটন দফতরের ডেপুটি ডিরেক্টর রাজেন্দ্রকুমার রাওয়াত। জানা গিয়েছে, এর মধ্যে গোবর দিয়েই তৈরি হবে প্রায় তিন লাখ প্রদীপ। এছাড়াও শিব মহিমা ও মা গঙ্গাকে কেন্দ্র করে লেজার শোও করা হবে। পাশাপাশি মানুষ সবুজ আতশবাজিও দেখতে পাবে। ইতিমধ্যেই দেব দীপাবলির প্রস্তুতি শুরু করে দিয়েছে দেবাদিদেব ভূমি বারাণসী প্রশাসন। এবার ১৫ নভেম্বর পড়ছে দেব দীপাবলি। এদিন কাশীর ৮৪ টি ঘাট প্রায় ১২ লক্ষ প্রদীপে সাজবে। এমনকী শুধু কাশীর অর্ধচন্দ্রাকার ঘাট নয়, পাশাপাশি কাশীর আরও জলাশয়, পুকুর গুলিকেও প্রদীপ সাজানো হবে।

ঐতিহাসিক ঘাটগুলি কে সম্মুখের আলো ও বৈদ্যুতিক আলোয় আলোকিত করা হবে। এছাড়াও গঙ্গার বালিতেও অসংখ্য দিয়া জ্বালানো হবে, যাতে ঘাট থেকে গঙ্গা পার হওয়ার একটি দুর্দান্ত দৃশ্য দেখা যায়। পর্যটন দফতরের ডেপুটি ডিরেক্টর রাজেন্দ্র কুমার রাওয়াত জানিয়েছেন, ১২ লক্ষ প্রদীপের মধ্যে আড়াই থেকে তিন লক্ষ প্রদীপ তৈরি হবে গোবর দিয়ে। পরিবেশ যাতে দূষিত না হয়, সেকথা মাথায় রেখেই গোবর দিয়ে তৈরি হচ্ছে এই প্রদীপগুলি। দেব দীপাবলিতে প্রদীপ জ্বালানোর জন্য যোগী সরকারের একাধিক বিভাগ কাশীর ৮৪ টিরও বেশি ঘাট এবং পুকুরে কাজ করবে। জনগণের অংশগ্রহণে প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের কাছ থেকেও সহযোগিতা নেওয়া হবে। দেব দীপাবলিকে জমকালো রূপ দিতে, উত্তরপ্রদেশ সরকার এটিকে একটি প্রাদেশিক মেলা ঘোষণা করেছে। প্রতি বছরেই দেব দীপাবলিতে ভারত-বিদেশ থেকে লক্ষাধিক মানুষ কাশী পৌঁছন। তাদের জন্য ঘাটে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রধান ঘাটগুলিতে লেজার শো এবং সবুজ আতশবাজিরও আয়োজন করা হবে। লেজার শোয়ের মাধ্যমে দেখানো হবে গঙ্গার অবতারণা ও শিব মহিমার কাহিনী। এছাড়া পরিবেশ রক্ষার বার্তা দিয়ে গঙ্গার ওপারে বালিতে দূষণমুক্ত সবুজ আতশবাজির আয়োজন করা হবে।

দেব দীপাবলি কী?

দেব দীপাবলি একটি শুভ ভারতীয় এবং হিন্দু সংস্কৃতিতে তাৎপর্যপূর্ণ একটি উৎসব। দেব দীপাবলি হল একটি কার্তিক পূর্ণিমা উৎসব, যা উত্তর প্রদেশের বারাণসীতে উদযাপিত হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসের পূর্ণিমায় পড়ে এই তিথি। তবে দেব দীপাবলি একটি অনন্য উৎসব, যা শুধুমাত্র বারাণসীতে উদযাপিত হয়। আর এই উৎসবের জন্যে বারাণসীর ঘাটে লাখ লাখ ভক্তরা একত্রিত হন। মুলত দেব দীপাবলি, দীপাবলির ১৫ দিন পরে অনুষ্ঠিত হয়। হিন্দু পুরাণ অনুসারে, এ দিনে হিন্দু দেবতা শিব ত্রিপুরাসুর নামে এক রাক্ষসকে বধ করেছিলেন। তাই, দেব দীপাবলি উৎসব, শয়তানের উপর ভগবান শিবের বিজয়কে চিহ্নিত করার উৎসব হিসেবে পরিচয়। এছাড়াও, এই উত্সবটি শিবের পুত্র ভগবান কার্তিকের জন্মবার্ষিকীও চিহ্নিত করে। এ দিনে হিন্দু দেবতারা স্বর্গ থেকে নেমে আসেন বিজয় উদযাপন করতে। তাই, দেব দীপাবলিতে দেবতাদের স্বাগত জানাতে বারাণসীর ঘাটগুলি লক্ষ লক্ষ মাটির প্রদীপে আলোকিত হয়। ১৯৮৫ সালে পঞ্চগঙ্গা ঘাটে দেব দীপাবলিতে দিয়া আলো জ্বালানো শুরু হয়েছিল। ভক্তরা গঙ্গা নদীর ঘাট, রাজ ঘাট থেকে দক্ষিণ প্রান্তে রবিদাস ঘাট পর্যন্ত লক্ষ লক্ষ মাটির প্রদীপ জ্বালায়। তারা পবিত্র গঙ্গায় ডুব দিতে জড়ো হয়, স্থানীয় ভাষায় এটিকে ‘কার্তিক স্নান’ও বলা হয়। বিশ্বাস করা হয়, এদিন পবিত্র গঙ্গায় ডুব দিলে পাপ ধুয়ে যায় এবং সমৃদ্ধি আসে। দেব দীপাবলি হল গঙ্গা মহোৎসবের শেষ দিন যখন বারাণসীকে দেবতাদের স্বর্গীয় আবাস বলে মনে করা হয়।

আজ প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

প্রয়াত জম্মু-কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক পীরজাদা মহম্মদ সঈদ

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স