ঢাকা বিশ্ববিদ্যালয়ের পয়লা বৈশাখের শোভাযাত্রায় নিষিদ্ধ ভুভুজেলা বাঁশি

পাশাপাশি ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা ও ব্যাগ বহন করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতি বছর বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখের ১ তারিখে শোভাযাত্রার (Mangal Shobhajatra) আয়োজন করে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় (Dhaka University)। মহাসাড়ম্বরে আয়োজিত সেই শোভাযাত্রায় এবার নিষিদ্ধ করা হল ভুভুজেলা বাঁশি (Vuvuzela Flutes)। পয়লা বৈশাখে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজেলা বাঁশি বাজানো ও বিক্রি করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বাংলা নববর্ষ-১৪৩০ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সমন্বয় কমিটি একটি সভার ডাক দিয়েছিল বৃহস্পতিবার। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সেই সভায় এদিন একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়। এবারের পয়লা বৈশাখের শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজেলা বাঁশি বাজানো ও বিক্রি করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে কোনো ধরনের মুখোশ পরা ও ব্যাগ বহন করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে চারুকলা অনুষদের তৈরি মুখোশ হাতে নিয়ে প্রদর্শন করার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়েছে, পয়লা বৈশাখের সমস্ত অনুষ্ঠান ওইদিন বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে। ওইদিন ৫টার পর কোনোভাবেই ক্যাম্পাসে প্রবেশ করা যাবে নানববর্ষের আগের দিন ১৩ এপ্রিল ক্যাম্পাসে গাড়ি প্রবেশের ক্ষেত্রেও বিধিনিষেধ জারি করা হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী পয়লা বৈশাখের আগের দিন সন্ধ্যা ৭টার পর ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য কোন গাড়ি প্রবেশ করতে পারবে না। একইসঙ্গে নববর্ষের দিন ক্যাম্পাসে বাইক-সহ সমস্ত যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ওই দিন নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানোর আর্জি জানানো হয়েছে পুলিশকে। প্রসঙ্গত এবছর মঙ্গল শোভাযাত্রা চারুকলা অনুষদ থেকে সকাল ৯টায় বের হবে। শাহবাগ মোড় হয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে মঙ্গল শোভাযাত্রা শেষ হবে।

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ