মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের গর্জনের মধ্যেই বাঙ্কারে পরিণয়সূত্রে বাঁধা পড়লেন ইজরায়েলি যুগল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ঘুণাক্ষরেও ভাবতে পারেননি তাদের বিয়ের সময়েই ইরানের সঙ্গে মহাযুদ্ধে লিপ্ত হবে ইজরায়েলি সেনাবাহিনী। তাই নতুন জীবন শুরু করতে ৪ মার্চ তারিখটিকে বেছে রেখেছিলেন লিওর ল্যাসরি ও মাইকেল মারিয়ানোফ। কিন্তু গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে ইজরায়েল-আমেরিকার যুদ্ধ শুরু হওয়ার পরেই এলোমেলো হয়ে গিয়েছিল সব কিছু। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের হাত থেকে বাঁচতে পাতালে আশ্রয় নিতে হয়েছিল। প্রথমে ভেবেই নিয়েছিল, হয়তো ভেস্তে যাবে বিয়ের পরিকল্পনা। কিন্তু স্বপ্নকে এত সহজে ভেঙে খানখান হতে দিতে চাননি দুজনে। শেষ পর্যন্ত মাটির নিচে সুড়ঙ্গেই পরিণয় সূত্রে আবদ্ধ হলেন দুজনে। লিওর ল্যাসরি ও মাইকেল মারিয়ানোফএর এমন অভিনব বিয়ের দৃশ্য ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে ঝড় তুলেছে।

‘টাইমস অব ইজরায়েল’ এর প্রতিবেদন অনুযায়ী, ‘ইরানের হামলা থেকে বাঁচতে চার স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। নাগরিকদের বাঁচানোর জন্য প্রয়োজনীয় বাঙ্কার খুঁড়ে রেখেছে ইজরায়েল। আকাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত হলেই দ্রুত সব নাগরিকের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে এবং সাইরেন বাজিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হচ্ছে।  আগেভাগেই পেতাহ টিকভায় বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা করেছিলেন লিওর ল্যাসরি ও মাইকেল মারিয়ানোফ। তবে যুদ্ধের কারণে ওই পরিকল্পনা বাতিল করতে হয়। তবে আর্জেন্টিনা থেকে বিয়েতে যোগ দিতে এসেছিল মারিয়ানোফের পরিবার। তাই আর বিয়ে পিছিয়ে দিতে চাননি যুগল। শেষ পর্যন্ত তেল আবিবের ডিজেনগফ সেন্টার মলের পার্কিং লটে, যা বোমা আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়, সেখানে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেনব দুজনে। বিয়েতে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি বহু ইজরায়েলি উপস্থিত ছিলেন, যারা সপ্তাহজুড়ে ওই বোমা আশ্রয়কেন্দ্রকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করছিলেন।

অন্যভাবে জীবনের নয়া ইনিংস শুরু করা নিয়ে মারিয়ানোফ সংবাদক্ষমাধ্যমকে বলেছেন, ‘আমাদের বিয়েতে উপস্থিত অতিথিদের প্রায় ৩০ শতাংশ ছিলেন পরিবার ও ঘনিষ্ঠজন। বাকিরা আশ্রয়কেন্দ্রে থাকা অচেনা মানুষ। তারা আমাদের বিয়ের সাক্ষী হতে এবং খুশি উদযাপন করতে এসেছিল। এটি ছিল আবেগঘন ও অনন্য মুহূর্ত, যা বলার ভাষা আমাদের নেই।’ আবেগাপ্লুত কণ্ঠে ল্যাসরি বলেন, ‘এটা ছিল অবিশ্বাস্য। সবকিছুর মধ্যেও আমরা বিয়েটা করতে পেরেছি। অনুষ্ঠানটি আবেগঘন ও আনন্দময় ছিল।’

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

‘বেঁচে ফিরবে বাবা’, চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখল পরিবার

নিমেষে উধাও হবে একথালা ভাত, কচুপাতা দিয়ে পাহাড়ি কায়দায় বানান সুস্বাদু ‘কাফুলি’

বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার নিষিদ্ধ কাশির সিরাপ, গ্রেফতার সিভিক ভলান্টিয়ার সহ ২

কম সময়ে বাড়িতেই বানিয়ে ফেলুন জনপ্রিয় চাইনিজ পদ ‘চিলি ক্র্যাব’

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…