বিদেশি পর্যটক টানায় দেশে দ্বিতীয় পশ্চিমবঙ্গ, সমাজমাধ্যমে জানালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: পর্যটন থেকে বড় আয় হয় ভারতের। প্রতিবছর শীত গ্রীষ্ম বর্ষা তিন ঋতুতেই বঙ্গে চলে বিদেশি পর্যটকদের আনাগোনা। প্রাচীনত্বের গন্ধ মেখে আধুনিক  হয়ে ওঠা কলকাতার স্বাদ আস্বাদনে হাজির হন বহু বিদেশি পর্যটক। শীতের মিঠে কড়া রোদ্দুর গায়ে মেখে শহরের ইতিউতি ঘুরে বেড়াতে দেখা যায় বিদেশি পর্যটকদের। পরিসংখ্যান বলছে, পর্যটক টানতে বাংলা অত্যন্ত দক্ষ। তাই সারা দেশের মধ্যে তার অবস্থান দ্বিতীয় স্থানে। ২০২৪-২৫ অর্থবর্ষের কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের রিপোর্ট উল্লেখ করে বুধবার সমাজমাধ্যমে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি এই রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। তাতে বলা হয়েছে বিদেশি পর্যটকদের ভিড় করা রাজ্যগুলিতে উল্লেখযোগ্য রকমের বৃদ্ধি হয়েছে। তার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে দ্বিতীয় স্থানে, প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ২০২৪-২৫ অর্থবর্ষে শিবাজীর রাজ্যে বিদেশি পর্যটক গিয়েছেন তাই ৩৭ লক্ষ। পশ্চিমবঙ্গ পাহাড় সমুদ্র জঙ্গলে ঘেরা। আর তার সভা দেখতে বাইরে থেকে এসে  ভিড় জমিয়েছেন ৩১ লক্ষ পর্যটক।

গত অর্থ বর্ষে যে সংখ্যক বিদেশি পর্যটক ভারত ভ্রমণ করেছিলেন তা প্রায় ২০১৯ সালের সমান। ২০২০ সালের মার্চ মাস থেকে গভীর বিপর্যয়ের মুখে পড়তে হয়েছিল। কোভিড পর্বে লকডাউন বিশ্ব অর্থনীতিতে জোরদার ধাক্কা দিয়েছিল। বহু অর্থনীতি বিশেষজ্ঞের দাবি, ২০২২ সালের গোড়া পর্যন্ত ভয়ংকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই ক্ষতি সামলাতে কমপক্ষে কয়েক বছর লাগবে।

কোভিডের কারণে তৈরি হওয়া মন্দা থেকে ঘুরে দাঁড়াচ্ছে বিশ্বের প্রায় সব দেশ। চেষ্টা চালিয়ে যাচ্ছে সকলেই। বিদেশি পর্যটকদের ভারতে আগমন পরিস্থিতির বদল ঘটিয়েছে বলেই মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন কোভিড পর্বের পরে পুনরুত্থানের জন্য রাজ্য সরকার পর্যটনকে যেভাবে প্রচার করেছিল, কেন্দ্রের পরিসংখ্যান তারই ফল। গত কয়েক বছরে মমতার উদ্যোগে বহু অনামি জায়গা পরিচিত হয়ে উঠেছে পর্যটকদের কাছে। লামাহাটা, লেপচাজগতের মতো জায়গাকে ভিত্তি করেও যে উত্তরবঙ্গ ঘোরা যায় তা দেখিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রী। তাই কেন্দ্রকে তিনি মনে করিয়ে দিয়েছেন বাংলা চাইলেই সব পারে। 

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

কলকাতাসহ দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ফের পেট্রল-ডিজেলের দাম বৃ্দ্ধি! কলকাতায় কত টাকায় মিলছে জ্বালানি?

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

তীব্র গরমে বাইক চালাচ্ছেন? শরীরে এই সঙ্কেত দেখলেই সাবধান

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের লক্ষণ অবহেলা নয়, হতে পারে প্রাণঘাতী

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

আম খেলে কি মোটা হয়? দূর করুন মনের সব ভুল ধারণা

ভারতে আম উৎপাদনে অন্যতম সেরা কোন রাজ্য? জেনে নিন…

জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা? জানুন, কোন গ্রহের প্রভাবে হচ্ছে আর্থিক ক্ষতি