করোনার উ‍ৎস খোঁজার দায়িত্বে থাকা বিজ্ঞানীকে বরখাস্ত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা, কেন?

বরখাস্ত হওয়া বিজ্ঞানীর নাম পিটার বেন এমবারেক।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের উ‍ৎস খোঁজার গুরুদায়িত্ব ছিল তাঁর কাঁধে। দু’বছর আগে চিনের উহানে তাঁর নেতৃত্বেই তদন্তকারী দল পাঠানো হয়েছে। সেই পিটার বেন এমবারেককেই যৌন অসাদাচরণের দায়ে বরখাস্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্তা (হু)। গত বছরেই বিশিষ্ট ওই বিজ্ঞানীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে বুধবার জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র মার্সিয়া পোলে। যদিও বিস্তারিত কিছু জানাযতে রাজি হননি। অভিযুক্ত বিজ্ঞানী পিটার বেন এমবারেককে ফোন করে এবং টেক্সট মেসেজ পাঠালেও কোনও প্রতিক্রিয়া জানাননি।

মার্কিন সংবাদপত্র ‘দ্য ফিনান্সিয়াল টাইমস’ জানিয়েছে, ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কর্মরত ডেনমার্কের বিজ্ঞানী পিটার বেন এমবারেকের বিরুদ্ধে যৌন অসদাচরণের একাধিক অভিযোগ ওঠে। ২০১৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দলের কাছে লিখিতভাবে ওই অভিযোগ জমা পড়ে। একাধিক অভিযোগকারিণী ডেনমার্কের বিজ্ঞানীর বিরুদ্ধে নালিশ জানান। কিন্তু একজন বাদে বাকিরা তদন্তকারীদের মুখোমুখি হতে চাননি। তদন্তে এমবারেকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাোয়া গিয়েছে, আর তার পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, উহান থেকেই করোনাভাইরাস ছড়িয়েছে কিনা তা জানতে ২০২১ সালের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে তদন্তকারী দল চিনে গিয়েছিলেন, সেই দলের নেতৃত্বে ছিলেন এমবারেক। ওই বছরের মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে জমা দেওয়া রিপোর্টে উহানের জৈব গবেষণাগার থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার তত্ত্ব নাকচ করে দেওয়া হয়েছিল।

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস

আন্তর্জাতিক যোগ দিবসে সার্কুলার রেলে বড় রদবদল, বাতিল একাধিক লোকাল ট্রেন

আসছে Oppo Reno 16C! লঞ্চের আগেই প্রকাশ্যে স্পেসিফিকেশন

শুরু সেল, শক্তিশালী প্রসেসরে নজর কাড়ছে নতুন স্মার্টফোন Redmi Turbo 5

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

জামাইষষ্ঠীতেও দুর্যোগ! কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

লন্ডনের কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত অন্তত ৮৯

৩ মাসে অনলাইনে ৩৬,০০০ টাকার খাবার অর্ডার! গুরুগ্রামবাসীর কাণ্ড নিয়ে হইচই নেটপাড়ায়

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ছেড়ে মিলেট ক্যাফে, মাসে ১২ লক্ষ আয় করছেন আহমেদাবাদের তরুণী

ওজন কমাতে কঠোর ডায়েট নয়, ‘মিল প্ল্যান’ এর উপরে জোর দেওয়ার পরামর্শ চিকি‍ৎসকদের

বাড়িতে লাগান এই ৫ গাছ, অর্থকষ্ট কাকে বলে তা ভুলে যাবেন?