জানেন কী শরীরে কেন ভস্ম মাখেন শিব ? জানুন দুই অর্থপূর্ণ কাহিনি

Share:

নিজস্ব প্রতিনিধি : দেবাদিদেব মহাদেব হলেন পরমেশ্বর। শৈবরা মনে করেন তিনিই সৃষ্টির আদি। আবার তিনিই অন্ত। বিশ্বাস করা হয় যে, এই বিশ্বব্রহ্মাণ্ডের বীজ তাঁরই সৃষ্টি। ভগবান শিবের বিশেষ আশির্বাদ পাওয়ার জন্য সরল মনই যথেষ্ট। তাই তো তাঁকে বলা হয় ভোলানাথ। ভক্তের মধ্যে কোন ভেদাভেদ করেন না তিনি। দেবাদিদেবের কাছে সকল ভক্তই সমান। মহাদেবের সারা গায়ে দেখা যায় ভস্ম। বলা হয় ভস্ম মেখে থাকতে ভালবাসেন মহাদেব।  আজ হল সোমবার দেবাদিদেবের প্রিয় দিন। জানুন কেন ভস্ম মেখে থাকতে ভালবাসেন মহাদেব। এর পেছনে আশ্চর্য কাহিনি।

স্ত্রী সতীর প্রতি ভালবাসা : বলা হয় স্বামী ভোলানাথের অপমান সহ্য করতে না পেরে দক্ষযজ্ঞের আগুনে আত্মাহুতি দিয়েছিলেন সতী। সতীকে হারানোর যন্ত্রণা সহ্য করতে পারেন নি শিব। তাঁর পুড়ে যাওয়া দেহকে আঁকড়ে ধরে তান্ডব চালিয়েছিলেন শিব। মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন শিব যে তিনি সমগ্র সংসারকে ভুলতে বসেছিলেন। তাই দেখে নারায়ন সুদর্শন চক্র চালিয়ে দেন। এতে সতীর দেহ ৫১ টি খন্ডে ভাগ হয়ে ধরিত্রীর বুকে বিলীন হয়ে যায়(৫১ টি খন্ড ৫১ জায়গায় পড়ে তৈরি হয় সতীপীঠ)।শিবের হাতে সেই দেহ থেকে নির্গত ভস্ম বা ছাই থেকে যায়। সতীর ভস্মকে সারা শরীরে লাগিয়ে নেন শিব। সতীর প্রতি নিজের ভালোবাসা স্মরণ করে সেই ভস্ম শরীরে লাগিয়ে তাঁকে নিজের মধ্যে সমাহিত করে নেন মহাদেব।

পর্ণাদকে শিক্ষা : শিবপুরান অনুযায়ী একদা পর্ণাদ নামের এক সন্ন্যাসীকে শিক্ষা দিতে সারা শরীরে ভস্ম মাখেন শিব। পর্ণাদ কঠিন তপস্যা করে এতটাই শক্তিশালী হয়েছিলেন যে বনের সমস্ত প্রাণীর উপর নিয়ন্ত্রণ করতে পারতেন খুব সহজেই।তিনি কেবল ফল এবং সবুজ পাতা খেতেন, তাই তার নাম ছিল পর্ণাদ। এতে তিনি নিজেকে শুদ্ধ মনে করতে থাকলেন। একদিন তাঁর আঙুল কেটে গেলে তিনি দেখেন যে কাটা জায়গায় রক্তের পরিবর্তে গাছের রস বেরোচ্ছে। এতে তাঁর মনে অহংবোধ জন্ম নেয়।তিনি মনে করেন ‘আমার শরীর এতাটই পবিত্র যে  রক্ত পড়ার বদলে গাছের রস বের হচ্ছে।’

          আরও পড়ুন : প্রতি সোমবারে মহাদেবকে এই জিনিসগুলো নিবেদন করেন তো ?

ভগবান শিব তাঁকে শিক্ষা দিতে বৃদ্ধের রূপ ধারণ করে সেখানে পৌঁছোলেন।সন্ন্যাসীকে তিনি জিজ্ঞেস করলেন, তিনি এত খুশি কেন ? সন্ন্যাসী কারণ জানালেন।শিব সব জেনে তাঁকে বললেন, গাছপালা ও ফলের রস কিন্তু গাছ-গাছালি পুড়ে ছাই হয়ে যায়। শেষ পর্যন্ত শুধু ছাই থেকে যায়। তবে তা বিশ্বাস করতে চাইলেন না শিব। শিব তৎক্ষণাৎ তাঁর আঙুল কেটে দেখালেন, এবং তা থেকে ছাই বেরিয়ে এল। সন্ন্যাসী বুঝতে পারলেন যে স্বয়ং ভগবান তার সামনে দাঁড়িয়ে আছেন। শেষ পর্যন্ত সন্ন্যাসী ক্ষমা চাইলেন।

           আরও পড়ুন : ভিক্ষা নিয়েছিলেন স্বয়ং মহাদেবও, জানেন কী অন্নদা দেবীর কাহিনী

সারকথা :  দৈহিক সৌন্দর্য নিয়ে অহংকার করো না, বরং চরম সত্যকে স্মরণ করো। চরম সত্যই হল বাস্তব। আর বাস্তবের রূপ হল ভস্ম। সবকিছু একদিন বিলীন হয়ে যাবে। শুধু পড়ে থাকবে ছাই।

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের