লিলিপুটদের রাজ্য থেকে আনা ওয়াশিং মেশিন, ওজন মাত্র ২৫ গ্রাম

Share:

নিজস্ব প্রতিনিধি :  আমাদের জীবনে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাবার আগে পর্যন্ত প্রযুক্তির উপর নির্ভর করে থাকি। যদি সবচেয়ে ছোট মেশিনের কথা বলা যায় তবে এই সংখ্যা গুটি কয়েক আছে বটে। ভাবতে বসে গেলেন তো, হ্যাঁ ওয়াশিং মেশিন। বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র ওয়াশিং মেশিন বলা যেতে পারে। যার ওজন মাত্র শূন্য দশমিক ৮৮ আউন্স (২৫ গ্রাম)! এটি কোন খেলনা নয়, বরং কাজের জিনিস। অসম্ভবকে সম্ভব করতে পারে এই ছোট্ট মেশিন। কাপড় কাচা থেকে শুরু করে ধোয়া, শুকনো পর্যন্ত করা যায়। ওয়াশিং মেশিনটি তৈরি করে মিনিয়েচার শিল্পে নিজের দক্ষতা দেখিয়েছেন কেরালা রাজ্যের তরুণ সেবিন সাজি।

আমাদের দৈনন্দিন জীবনে ওয়াশিং মেশিনের গুরুত্ব প্রচুর। বিশ্বের নানা প্রান্তের মানুষ নানা কোম্পানির ওয়াশিং মেশিন ব্যবহার করেন। সেগুলো বিভিন্ন আকারের, থাকে নানান সুবিধা। তবে এই ওয়াশিং মেশিন যেন কল্পনার লিলিপুটদের রাজ্য থেকে তুলে আনা হয়েছে। এই ওয়াশিং মেশিনের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ১ দশমিক ২৮ ইঞ্চি, ১ দশমিক ৩২ ইঞ্চি ও ১ দশমিক ৫২ ইঞ্চি!

তবে এই মেশিন অতিক্ষুদ্র হলেও এটি মোটেও খেলনার জন্য নয়। বরং একটি সাধারণ ওয়াশিং মেশিনের মতো এতে কাপড় কাচা যায়, ধোয়া যায়, এমনকি শুকানো পর্যন্ত যায়। যে কেউ এটি ব্যবহার করতে পারে। এই ওয়াশিং মেশিনটি মিনিয়েচার শিল্পে দারুণ নজর কেড়েছে।

প্রদর্শনের দিন বহু মানুষ ভিড় করে সেবিনের লিলিপুট ওয়াশিং মেশিনের কাজ দেখেন।সেবিন প্রথমে তাঁর ওয়াশিং মেশিনে এক চিমটি গুঁড়ো সাবান দেন। এরপর জল ভরে সেটির মুখ বন্ধ করে চালিয়ে দেন। মেশিনটি ধাপে ধাপে কাজ করে যায়। কাপড় কাচা, ধোয়া ও শুকনো করার পর পরেই শুরু হয় মেশিনের মাপজোখ। মাপামাপি শেষে বিশ্বের সবচেয়ে ছোট ওয়াশিং মেশিনের স্বীকৃতি দেওয়া হলে উপস্থিত সবাই হাততালি দিয়ে ওঠেন।

এই তরুণ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষকে জানিয়েছেন, সেবিন গত ১৯ এপ্রিল কেরালা রাজ্যের কাঞ্জিরাপলিতে নিজের তৈরি এই ওয়াশিং মেশিনটি জনসমক্ষে আনেন। তাঁর স্বপ্ন ছিল, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তোলা।

সেবিন প্রথমে ওয়াশিং মেশিনটির নকশা করেন, এই জন্য তাঁকে বিশেষ এক ধরনের কলিপার (ব্যাস মাপার যন্ত্র) ব্যবহার করতে হয়েছে। সেই নকশা ধরে তিনি নিজেই সেটি তৈরি করেন। প্রদর্শনের দিন সেবিন তাঁর তৈরি ওয়াশিং মেশিনে সবই করে দেখিয়েছেন।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ