১৫ লক্ষ ফলোয়ার, বিলাসবহুল জীবনযাপন, দুবাইতে গ্রেফতার ভারতীয় গ্যাংস্টার

Share:

নিজস্ব প্রতিনিধি: দুবাইয়ে গ্রেফতার ভারতের মোস্ট-ওয়ান্টেড গ্যাংস্টার রাও ইন্দরজিৎ যাদব। ২০২৪ সালে হরিয়ানার এক ব্যবসায়ী খুনের ঘটনার পর মধ্যপ্রাচ্যে গা ঢাকা দিয়েছিলেন। সূত্রের খবর, দুবাই প্রশাসন ইতিমধ্যেই তার বিরুদ্ধে প্রয়োজনীয় নথি চেয়েছে এবং খুব শিগগিরই তাকে ভারতে প্রত্যর্পণ করা হতে পারে।  

হরিয়ানা ও উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে যাদবের বিরুদ্ধে ১৫টিরও বেশি মামলা ও চার্জশিট দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, বেসরকারি ঋণদাতাদের হয়ে জোরপূর্বক লোন সেটেলমেন্ট, সশস্ত্র ভয় দেখানো-সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। প্রয়াত এক ব্যবসায়ীর খুনের ঘটনাকে কেন্দ্র করে গত বছর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ইড) যাদবের বিরুদ্ধে মানি লন্ডারিং তদন্ত শুরু করে। দিল্লি ও গুরগাঁওয়ে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পাঁচটি বিলাসবহুল গাড়ি, প্রায় ১৭ লক্ষ টাকা নগদ, একাধিক ব্যাঙ্ক লকার, গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল ডিভাইস।

কে এই রাও ইন্দরজিৎ যাদব? রাও ইন্দরজিৎ যাদব ‘জেম রেকর্ডস এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড’-এর মালিক ও নিয়ন্ত্রক। যা ‘জেমস টিউনস’ নামে পরিচিত। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা হরিয়ানভি, পাঞ্জাবি ও হিন্দি গানের প্রযোজনা ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করে। সোশ্যাল মিডিয়ায় বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত যাদবের ইনস্টাগ্রামে প্রায় ১৫ লক্ষ ফলোয়ার রয়েছে। প্রায়ই বলিউড সেলিব্রিটিদের সঙ্গে ছবি পোস্ট করতেন তিনি। তদন্তকারী সংস্থার দাবি, যাদব একজন ‘স্ট্রংম্যান’ হিসেবে কাজ করতেন।বড় অঙ্কের আর্থিক লেনদেন ও বিবাদে জোরপূর্বক সমাধান করিয়ে কমিশন নিতেন। পাশাপাশি খুন,  প্রতারণা, জমি দখল সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।  

২০২৪ সালের ডিসেম্বরে ফাইন্যান্সার মনজিত দিঘল খুনের ঘটনায় যাদবের নাম সামনে আসে। কয়েকদিন আগে দুবাই থেকে এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যাদব নিজেকে ‘ষড়যন্ত্রের শিকার’ বলে দাবি করেছিলেন এবং নিজেকে গ্যাংস্টার বলে মানতে অস্বীকার করেন।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর