সোমনাথ মন্দির থেকে দক্ষিণ মেরুর পথ নির্দেশ করে এই বিস্ময়কর বান স্তম্ভ

Share:

নিজস্ব প্রতিনিধি: বিস্ময়ের বিস্ময় ভারতবর্ষ। এই উপমহাদেশে এমন কিছু প্রাচীন নিদর্শন আছে, যা আধুনিক যুগের বিজ্ঞানকেও পিছনে ফেলে রাখে। এমনই এক বিস্ময়কর প্রাচীন মন্দির হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রথম জ্যোতির্লিঙ্গ গুজরাতের সোমনাথ মন্দির। যা শুধু একটি তীর্থস্থান নয়, বরং এর সঙ্গে জড়িয়ে আছে ভারতের প্রাচীন জ্ঞানবিজ্ঞানের এক অবিশ্বাস্য নিদর্শন, যার নাম  “বান স্তম্ভ”। জানা যায়, মন্দিরের সমুদ্রের দিকে দক্ষিণ অংশে এই স্তম্ভটি অবস্থিত, যার মাথায় একটি তীরের আকারের চিহ্ন আছে যা সোজা সমুদ্রের দিকে নির্দেশ করে। ষষ্ঠ শতকের প্রাচীন গ্রন্থগুলোতে এই স্তম্ভের উল্লেখ পাওয়া যায়, যা এই স্থাপনার প্রাচীনতা ও গুরুত্বকে আরও উজ্জ্বল করে তোলে।

এই স্তম্ভে খোদাই করা সংস্কৃত শিলালিপিতে লেখা আছে:

‘आसमुद्रांत दक्षिण ध्रुव,पर्यंत अबाधित ज्योर्तिमार्ग’

“আসমুদ্রান্ত দক্ষিণ ধ্রুব, পর্যন্ত অবাধিত জ্যোতির্মার্গ।”

এর অর্থ দাঁড়ায় – “এই বিন্দু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কোনও স্থলভাগ নেই, কেবল অবিরাম সমুদ্র।”

সবচেয়ে অবাক করা তথ্য হল, আজকের আধুনিক মানচিত্র এবং জিপিএস প্রযুক্তির সাহায্য নিয়ে দেখা যায়, সোমনাথ মন্দির থেকে সেই তীর চিহ্ন বরাবর সোজা দক্ষিণে গেলে প্রায় ১১,০০০ কিলোমিটার দূরে দক্ষিণ মেরু বা অ্যান্টার্কটিকা পর্যন্ত সত্যিই কোনও পাহাড়, দ্বীপ বা স্থলভাগ নেই!

কিন্তু, প্রশ্ন হল – ষষ্ঠ শতকে, যখন বিশ্ব মানচিত্র, স্যাটেলাইট, জিপিএস কিছুই ছিল না, তখন কীভাবে ভারতীয় মুনি ঋষি ও গণিতজ্ঞরা এত নিখুঁতভাবে পৃথিবীর দক্ষিণ মেরুর অবস্থান এবং সমুদ্রপথের ধারাবাহিকতা জানতে পেরেছিলেন? কেমন জ্যোতির্বিদ্যা, ভূগোল, গাণিতিক দক্ষতা এবং নৌবিজ্ঞান তাঁদের নখদর্পনে ছিল, যা এই স্তম্ভ তৈরিতে সাহায্য করেছিল?

এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা। তবে এটুকু স্পষ্ট, বান স্তম্ভ কেবল একটি স্থাপত্যের নিদর্শন নয়, বরং ভারতের প্রাচীন জ্ঞান-গরিমা ও বৈজ্ঞানিক অগ্রগতির এক জীবন্ত প্রমাণ। এটি প্রমাণ করে যে, আমাদের পূর্বপুরুষরা আকাশ পর্যবেক্ষণ, নক্ষত্রপথ, পৃথিবীর ভৌগলিক বিন্যাস এবং সমুদ্রপথ নিয়ে বিস্ময়কর দক্ষতা রাখতেন।

সোমনাথ মন্দিরের বান স্তম্ভ সত্যিই ভারতের বৈজ্ঞানিক ঐতিহ্যের গৌরবময় ইতিহাসকে মনে করিয়ে দেয়। এটি নিঃসন্দেহে আমাদের প্রাচীন ভারতীয় সংস্কৃতির গভীর জ্ঞান, পর্যবেক্ষণক্ষমতা ও সৃজনশীলতাকে বিশ্বের সামনে তুলে ধরে। আমাদের এই অতুলনীয় ঐতিহ্যকে জানার ও বোঝার চেষ্টা করা আমাদেরই কর্তব্য, কারণ এই গৌরবময় অতীত আমাদের জন্য গর্বের বিষয় এবং আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ