বিধানসভা ভোটের আগে আজ মন্ত্রিসভার বৈঠক, কী নিয়ে আলোচনা?

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই বিধানসভা নির্বাচন। এখনো নির্ঘন্ট ঘোষণা হয়নি। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে নবান্নে বসতে চলেছে মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting)। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বৈঠকে একাধিক বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সূত্রের খবর, এদিনের বৈঠকে একাধিক বিষয় উঠে আসতে পারে। নিয়োগ, কর্মচারী সংক্রান্ত উন্নয়নমূলক সিদ্ধান্ত, শিল্পের জন্য জমি বরাদ্দ সংক্রান্ত ছাড়পত্র সহ একাধিক প্রশাসনির প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশকিছু প্রস্তাবে চূড়ান্ত সিলমোহর পড়তে পারে। পাশাপাশি আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে কীভাবে কী করা হবে, কোন পথে চলা হবে, সেই সব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এদিন সকল মন্ত্রীকে হাজির থাকতে বলা হয়েছে। নির্বাচনী নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তার আগে প্রশাসনিক প্রস্তুতির বিষয়ে নজরদারি করা হতে পারে। মার্চের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে ভোটের নির্ঘন্ট। তার আগে একবার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করে সবটাই ঝালিয়ে নিতে চাইছে শাসক শিবির।

বৃহস্পতিবারের বৈঠকে  প্রশাসনিক একাধিক বিষয়ে আলোচনা হতে পারে। আসন্ন নির্বাচনে কী কী পরিবর্তন দরকার, কোন পথে চললে বিরোধী শিবির থেকে এগিয়ে থাকা যাবে, সবটা নিয়ে আলোচনা হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বেশ কিছু নির্দেশ দিতে পারেন এদিন। সেইদিকেই নজর থআকবে সকলের। 

 

‘অনুপ্রবেশের ফলে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার সরকারের বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

ভোট-পরবর্তী হিংসার অভিযোগে হুগলি থেকে গ্রেফতার বোলপুরের হারু

দুর্বল উজবেকিস্তানকে ৩-১ গোলে হারাল কলম্বিয়া

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি-কাণ্ডে দায় কার? ইকো পার্কে একের পর এক ইস্যুতে মুখ খুললেন দিলীপ ঘোষ

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!