Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধর্মাবতার, রাজনৈতিক দলের বিনামূল্যে প্রতিশ্রুতি বন্ধ করতে পারব না: কমিশন

দরকার আইন, না থাকলে করণীয় কিছু নেই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  প্রচারে রাজনৈতিক দলের বিনামূল্যে প্রতিশ্রুতি রোধ করার ক্ষমতা কমিশনের নেই। শনিবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলায় কমিশন তাদের অপরাগতা স্বীকার করে নিল। সুপ্রিম কোর্টে এদিন শুনানিতে কমিশনের তরফ থেকে তাদের আইনজীবী জানিয়েছেন, ‘ প্রচারের সময় রাজনৈতিক দলের বিনামূল্যে প্রতিশ্রুতি বন্ধ করার মতো ক্ষমতা আমাদের নেই। কারণ, এই প্রতিশ্রুতি বন্ধ করতে গেল দরকার আইন। আইন যেখানে নেই, সেখানে কমিশন কিছুই করতে পারবে না। এ ক্ষেত্রে আদালত কিছু নির্দেশিকা তৈরি করে দিতে পারে, যা কমিশন কার্যকর করবে।’

ভোট এলেই দেখা যায় কম-বেশি সব রাজনৈতিক দল ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন। অধিকাংশ প্রতিশ্রুতি বিনামূল্যে। আর এই প্রতিশ্রুতির লক্ষ্য মধ্যবিত্ত এবং কম আয়ের রোজগেরে শ্রেণির। সেই প্রতিশ্রুতিতে বিশ্বাস রেখে ভোটাররা সেই সংশ্লিষ্ট দলকে উজার করে ভোট দেয়। যার প্রতিশ্রুতির জোর সব থেকে বেশি, শাসনক্ষমতায় তারাই আসীন হন।প্রতিশ্রুতি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না। নির্বাচনী ইস্তেহারেও থাকে সেই প্রতিশ্রুতির কথা। ক্ষমতায় আসীন হওয়ার পর তারা সেই সব প্রতিশ্রুতি কার্যকর করতে উঠে-পড়ে লাগেন।

এই বিষয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। সেই মামলায় বলা হয়, যে সব দল এই ধরনের প্রতিশ্রুতি দেবে, তাদের প্রতীক যেন কেড়ে নেওয়া হয়। গত জানুয়ারি সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন এবং কেন্দ্রকে নোটিশ পাঠায়।

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি