অভিমান ভুলে কাছাকাছি দেবাংশু-অসিত, বিদায়ী বিধায়ককে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে চুঁচুড়ার ঘাসফুল প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিবেজে গিয়েছে বিধানসভা ভোটের দামামা। ইতিমধ্যে, জোর কদমে প্রচার নেমেছেন প্রার্থীরা। ২৯১ আসনের প্রার্থীর নাম করেছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনে চুঁচুড়া থেকে দল দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছে।

চুঁচুড়ার তিন বারের বিধায়ক অসিত মজুমদার। কিন্তু এবার তাঁকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। বরং প্রার্থী করা হয়েছে তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্যকে। সেই নিয়ে গোড়াতেই ক্ষোভ প্রকাশ করেছিলেন অসিত। টিকিট দেওয়া হবে না বলে আগে থেকে তাঁকে কিছু জানানোও হয়নি বলে দাবি করেছিলেন তিনি। এমনকি, তিনি টিকিট না পেয়ে প্রকাশ্যে রচনা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছিলেন। যদিও পরে বরফ গলেছে দল ও তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের তৎপরতায়।তারপরেই কার্যত অন্য অবতারে দেখা গিয়েছে অসিত মজুমদারকে।

আজ (৫ এপ্রিল) রবিবাসরীয় প্রচারে পোলবার গ্রামে যান দেবাংশু ভট্টাচার্য। গৌল গ্রামে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করেন চুঁচুড়ার তৃনমূল প্রার্থী। তাঁর সঙ্গে ছিলেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। গ্রামে প্রচারের সময় এলপিজি গ্যাস দিতে আসা একটি ভ্যান ভর্তি সিলিন্ডার দেখে দাঁড়িয়ে পরেন দেবাংশু। গ্যাস সংকটের বিষয়ে গ্রামবাসীদের বলেন, গ্যাসের দাম বাড়ছে। সহজে পাওয়া যাবে না গ্যাস। আগে তবুও কেরোসিন তেলে রান্না হত। এখন রেশনেও কেরোসিন পাওয়া যায় না। আর উনুনে রান্না কি করে হবে, বাচ্চা-বয়স্করা তো কেসে মরে যাবে। ইলেকট্রিক ইন্ডাকশন ওভেনে রান্না করবেন, সেখানে ইলেকট্রিকও চালাচ্ছে দেশের বড় বড় শিল্পপতিরা। তাদের পয়সা হবে।

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

টানা বৃষ্টিতে শিলিগুড়ি-সিকিম ‘লাইফ লাইনে’ ধস, অবরুদ্ধ ২০ মাইল এলাকা, বাড়ছে তিস্তার জলস্তর

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

বিছানায় স্ত্রীয়ের রক্তাক্ত দেহ, ফ্যানের সঙ্গে ঝুলছে স্বামী! ঘরে ঢুকতেই চক্ষুচড়কগাছ পুলিশের

উপনির্বাচনের আগে প্রতীক ‘খাম’ নিয়ে টানাপোড়েন, নির্বাচন কমিশনকে কটাক্ষ হাইকোর্টের

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখে চুনকালি ট্রাম্পের, হোয়াইট হাউসে তিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রবেশে নিষেধাজ্ঞা খারিজ আদালতের

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

‘তৃণমূলের প্রতীক-নাম ফ্রিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নিন,’ কমিশনকে কঠোর বার্তা সুপ্রিম কোর্টের

‘১৯ বছর পর কেন?’ মিলনের গ্রেফতারি প্রসঙ্গে পুলিশকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান