নবমীর সকালে অগ্নিকাণ্ড হাওড়ার বন্ধ গ্যারেজে

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া:চারিদিকে যখন পুজোর আমেজে সেইসময়েই হাওড়ার বন্ধ গ্যারেজে ঘটে গেল এক ভয়াবহ অগ্নিকাণ্ড। নবমীর সকালে হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত লালবাড়ি(Lalbari) এলাকায় একটি চারচাকার গ্যারেজে(Garage) হটাৎ আগুন লাগে।

সূত্রের খবর, মঙ্গলবার সকালে স্থানীয়রাই প্রথম এলাকার একটি বন্ধ গ্যারেজ থেকে ধোঁয়া(Smoke) বের হতে দেখে। ক্রমেই চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২ টি ইঞ্জিন। গ্যারেজের ভিতর দাহ্য পদার্থ থাকায় প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলেই জানা গিয়েছে।দমকল সূত্রে খবর, গ্যারেজের ভিতর রাখা কয়েকটি চার চাকার গাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে। এমনকি গ্যারেজের অধিকাংশ জিনিসপত্র পুড়ে যায়। কীভাবে আগুন লেগেছে তার কারণ এখনও জানা যায়নি।

প্রায় এক ঘন্টা চেষ্টায় দমকল কর্মীরা(Fire Brigade) আগুন আয়তে আনে। তবে পুজোর সময়ে এমন অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। কোন হতাহতের খবর নেই।প্রাথমিক তদন্তে দমকল বিভাগের কর্মীদের অনুমান গ্যারেজের মধ্যে শর্ট সার্কিট থেকে আগুন(Fire) লাগে । এরপর একাধিক গাড়িতে থাকা পেট্রোল থেকে সেই আগুন ভয়াবহ রূপ নেয়। তবে বড় কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার আগেই গ্যারেজের দরজা(Door) ভেঙে দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়।তবে ওই গ্যারেজের মধ্যে আগুন নেভানোর উপযুক্ত ব্যবস্থা ছিল কিনা তা খতিয়ে দেখছে দমকল বিভাগ। একইসঙ্গে ওই গ্যারেজের বৈধ অনুমতি রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে প্রশাসন।গ্যারেজের মালিক প্রশাসনকে জানিয়েছে, ওই ভেতরে থাকা চারটি গাড়ি সহ তার সমস্ত আসবাব পত্র আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন