ভোটে লড়ার অধিকার ফিরে পেতে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ ইমরান খান

আগামী সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি আতহার মিনাল্লাহর ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হওয়ার কথা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বিদেশ থেকে পাওয়া উপহার বিক্রির তথ্য না জানানোর অপরাধে প্রাক্তন প্রধানমন্ত্রী (Former Pakistan Prime Minister) ইমরান খানের (Imran Khan) সাংসদপদ খারিজ করার পাশাপাশি পাঁচ বছরের জন্য ভোটে লড়ার অধিকার কেড়ে নিয়েছিল পাকিস্তান নির্বাচন কমিশন (Election Commission Of Pakistan)। আর কমিশনের (Election Commission Of Pakistan) ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শনিবার ইসলামাবাদ হাইকোর্টের (Islamabad High Court) দ্বারস্থ হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী (Former Pakistan Prime Minister)। আগামী সোমবার হাইকোর্টের প্রধান বিচারপতি (IHC Chief Justice) আতহার মিনাল্লাহর (Athar Minallah) ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হওয়ার কথা।  

গত অগস্ট মাসে পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনের (Former Pakistan Prime Minister) কাছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ( বিরুদ্ধে বিদেশ থেকে পাওয়া উপহার বিক্রি করে দেওয়ার অভিযোগ জানানো হয়। ওই অভিযোগের ভিত্তিতে শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাকিস্তান তেহরিক ইনসাফের সুপ্রিমোর সাংসদপদ খারিজের পাশাপাশি আগামী পাঁচ বছরের জন্য ভোটে লড়ার অধিকার কেড়ে নেওয়া হয়। এমনকী ইমরান খানের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করার কথাও জানানো হয়েছিল।

কমিশনের ওই সিদ্ধান্তের প্রতিবাদে ইতিমধ্যেই রাজপথে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন ইমরান খানের দলের কর্মী-সমর্থকরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখাচ্ছেন তাঁরা। রাজনৈতিক পর্যবেক্ষক থেকে শুরু করে সাধারণ মানুষও নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন। তাঁদের মতে, ‘লঘু পাপে প্রাক্তন প্রধানমন্ত্রীকে গুরু দণ্ড দেওয়া হয়েছে। যাতে আগামী নির্বাচনে ইমরান খানের দল ক্ষমতা দখল করতে না পারে সেই উদ্দেশেই এমন সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকরা।’

ভিড়ে ঠাসা কামরায় মহিলাদের সামনেই প্রস্রাব! যুবককে দিয়েই পরিষ্কার করালেন যাত্রীরা

পাকিস্তানে ট্রাফিক পুলিশের গাড়িতে এলোপাথাড়ি গুলি, মৃত ৩

মুম্বইয়ের মালাবার হিলে ৩৩.২৬ কোটি টাকা দিয়ে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

ভীমপুরে মাসতুতো দাদার যৌন লালসার শিকার নাবালিকা, গ্রেফতার যুবক

করফাঁকি ও আর্থিক তছরুপের অভিযোগে রকুলপ্রীত, প্যানোরোমা স্টুডিয়ো-সহ ১২ জায়গায় আয়কর হানা

ঋতব্রতদের বিধায়ক পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

মসজিদ গুঁড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়িনী, পাথর বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর

বাড়ির সামনে থেকে নিরাপত্তা প্রত্যাহার, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক