চেন্নাইয়ের সঙ্গে ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ, মুখ খুললেন কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার রাতে মুখোমুখি হয়েছিল আইপিএল টুর্নামেন্টের দুই সফলতম দল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। সঞ্জু স্যামসনের শতরানে ভর করে ১০৩ রানের ব্যবধানে মুম্বইকে হারিয়ে ইতিহাস গড়ে চেন্নাই। হারের ধাক্কার সঙ্গেই ম্যাচ শেষে বিতর্কে জড়িয়েছে হার্দিকের মুম্বই। সিএসকে বিপক্ষে  খেলার মাঝপথে আহত অলরাউন্ডার মিচেল স্যান্টনারকে বদলি করার জন্য কনকাশন সাবস্টিটিউট নিয়মের অপব্যবহারের অভিযোগ উঠেছে মুম্বইয়ের বিরুদ্ধে।

জসপ্রিত বুমরাহর বলে সিএসকে ব্যাটসম্যান কার্তিক শর্মার একটি ক্যাচ ধরতে গিয়ে নিউজিল্যান্ডের এই খেলোয়াড় কাঁধে চোট পান। তাঁকে সেই সময় মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তার পরেই মিচেলের পরিবর্তে শার্দুল ঠাকুরকে খেলানোর জন্য অনুরোধ করা হয় এবং তা সেই অনুরোধ মেনে নেওয়া হয়। জানিয়ে রাখা ভালো এদিন শার্দুল ঠাকুর মুম্বই ইন্ডিয়ান্সের প্রাথমিক একাদশে ছিলেন না। আইপিএলে তো ‘ইমপ্যাক্ট সাব’-এর নিয়ম থাকলেও অভিযোগ শার্দুল ঠাকুরকে সেই হিসেবে নামনো হয়নি। তারপরেই কনকাশন বদলি নিয়মের অপব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে। আইপিএল খেলার নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় মাথা বা ঘাড়ে আঘাত পেলে তবেই কনকাশন সাবস্টিটিউট হিসেবে নামানো যায়। ম্যাচ রেফারির অনুমোদনের আগে, ডাক্তারি পরীক্ষার মাধ্যমে আঘাতের মাত্রা অবশ্যই যাচাই করতে হবে। স্যান্টনারের ক্ষেত্রে, আঘাতটি তার কাঁধে লেগেছিল বলে মনে হয়েছে। স্নায়বিক উপসর্গের ভিত্তিতে তাঁকে বদলি করার অনুরোধ করা হয়েছিল। ম্যাচের পরবর্তী সময়ে মুম্বই ইন্ডিয়ান্সের ড্রেসিংরুমে বসে তাকে কাঁধে বরফ লাগাতেও দেখা গিয়েছিল।

আরও পড়ুন: আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

নিয়মটির অপব্যবহার নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হওয়ায়, সংবাদ সম্মেলনে কনকাশন সাবস্টিটিউশন বিতর্ক নিয়ে মুম্বইয়ের কোচ মাহেলা জয়াবর্ধনেকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। তিনি বলেন যে ক্যাচটি নেওয়ার সময় স্যান্টনারের ঘাড় ও কাঁধ দুটোতেই আঘাত লেগেছিল। তিনি আরও জানান যে ম্যানেজমেন্ট যখন কনকাশন সাবস্টিটিউটের জন্য অনুরোধ করে, তখন ম্যাচ রেফারি শার্দুলকে তার জায়গায় নামার অনুমতি দেন।”

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…