মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  টিউশন থেকে বাড়ি ফেরার পথেই শেষ হল একরত্তি পড়ুয়ার জীবন। সিমেন্ট বোঝাই একটি বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির ছাত্রের। দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মাঝেরহাট স্টেশন চত্বর। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। চলে পথ অবরোধও। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম আনমোল ঝা, ষষ্ঠ শ্রেণির ছাত্র। প্রতিদিনের মতো শুক্রবার দুপুরেও টিউশন পড়তে গিয়েছিল আনমোল। পড়াশোনা শেষে বাড়ি ফেরার সময় মাঝেরহাট স্টেশনের কাছে একটি সিমেন্ট বোঝাই লরি তাকে সজোরে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পড়ুয়ার।  দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। শিশুর এমন মর্মান্তিক পরিণতিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। লরিটিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এর জেরে মাঝেরহাট স্টেশন সংলগ্ন ব্যস্ত রাস্তায় যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়। অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা।

আরও পড়ুনঃ রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকর্মীদের। দুর্ঘটনায় জড়িত লরিটিকে আটক করা হয়েছে। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, চালকের গাফিলতি ছিল কি না এবং গাড়িটির গতিবেগ কত ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নাবালকের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?