বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার নরকঙ্কাল, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,নরেন্দ্রপুর: বাড়ির সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার নর কঙ্কাল। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার(Narendrapur P.S.) জগদিশপুর(Jagadishpur) এলাকায় । স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা সঞ্জিত সরকারের বাড়িতে বুধবার থেকে বাড়ির সেফটিক ট্যাঙ্ক পরিস্কারের কাজ শুরু হয়। কাজ এগোতেই রোমহস্য দৃশ্য । ট্যাঙ্কের(Trank) জল বের করতেই দেখা মেলে মহিলাদের পোশাকের কয়েকটি অংশ, পরিস্কারের কাজ করছিলেন যে সমস্থ শ্রমিকরা তারা কাজ বন্ধ করে দিতে চান।পরে বাড়ির মালিক কাজ চালিয়ে যেতে বলেন। বৃহস্পতিবার ট্যাঙ্কের ভেতর থেকে উদ্ধার হয় নর কঙ্কাল।

নর কঙ্কাল উদ্ধাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কিভাবে বাড়ীর সেপটিক ট্যাংকে নর কঙ্কাল এলো! গ্রামবাসীরা নরেন্দ্রপুর থানার পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ। উদ্ধার করা হয় কঙ্কালের মাথার খুলি ও দেহের বিভিন্ন অংশের হাড়।পুলিশ সুত্রে জানা গেছে, বর্তমানে বাড়ির “মালিক সঞ্জিত’’ সরকার পাঁচ বছর আগে বাড়িটি কেনেন। গতদিন থেকে বাড়ির সেফটিক ট্যাঙ্ক পরিস্কারের কাজ শুরু হয়েছিল । আজ সেফটিক ট্যাঙ্ক পরিষ্কারের সময় শ্রমিকেরা নর কঙ্কালটিকে দেখতে পায়। নর কঙ্কাল(Scale) দেখে খবর দেওয়া হয় পুলিশে । পুলিশ এসে নর কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায়। ২০১৩ শালে ওই এলাকা থেকে দুই মহিলা নিখোঁজ হয়। এদের সঙ্গে ওই উদ্ধার হওয়া কঙ্কালের কোন যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হছে।

বাড়ির মালিকের স্ত্রী পায়েল সরকার জানান, বর্ষার সময় ট্যাঙ্কে জল ওঠে তাই বর্ষার আগে ট্যাঙ্কটি পরিস্কার করার কাজ চলাকালীন উদ্ধার হয় কঙ্কাল।এলাকার পঞ্চায়েত সদস্যকে খবর দিলে তিনি পুলিশকে খবর দেয়। এলাকার বাসিন্দা দিপঙ্কর নস্কর বলেন, এই এলাকায় ১০ বছর আগে দুই মহিলা নিখোঁজ হয়ে যায় । তৎকালীন বাড়ির মালিককে আমাদের সন্দেহ হয়। তখন তাকে মারধোর ও করা হয়। ওই দুটি মেয়ে নিখোঁজের পিছনে রয়েছে বাড়ির মালিক সন্দেহে হলেও কিন্তু স্বীকার করেনি। পরে ওই পরিবার বাড়ি বিক্রি করে চলে যায়। আমাদের অনুমান ওই মহিলার কঙ্কাল এটি।

নিখোঁজ হয়েছিলেন ২০১৩ শালে কৃষ্ণা সর্দার ও ছায়া মণ্ডল। নিখোঁজ কৃষ্ণা সরদারের মা বলেন, ২০১৩ সালে দুর্গা পুজার বিসর্জনের দিন থেকে নিখোঁজ ছিলেন তার মেয়ে । পুলিশে নিখোঁজ ডাইরি করেন তিনি। তার দাবি আজ যে কঙ্কাল উদ্ধার হয়েছে, সেটি তার মেয়ে কৃষ্ণার ।

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

‘তোলাবাজিতে পরিবারের কেউ যুক্ত থাকলেও রেয়াত নয়,’ সাফ বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!