পুরুলিয়ায় মহিষের লড়াই প্রতিযোগিতা দেখতে গিয়ে মৃত্যু একজনের

Share:

নিজস্ব প্রতিনিধি,পুরুলিয়া: নিষিদ্ধ কাড়া লড়াইয়ের আসর দেখতে গিয়ে কাড়ার(মহিষ-র) আক্রমণে মৃত্যু হলো এক ব্যক্তির । ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃত ব্যক্তির নাম রথু বাউরি (৫২) । ঘটনাটি ঘটে পুরুলিয়া জেলার পাড়া থানার নডিহা(Nadiha) গ্রামে। রবিবার পুরুলিয়ার(Purulia) পাড়া থানার(Para Police Station) অন্তর্গত হাতিমারা গ্রামে কাড়া লড়াই অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে বিভিন্ন প্রান্ত থেকে বহু উৎসাহী মানুষজন কাড়ার(মহিষ- র) লড়াই দেখতে ভিড় জমান।

সেই সময় কাড়া লড়াই চলার মুহূর্তে একটি কাড়া জনতার দিকে ছুটে আসে। সেই সময়ই কাড়ার আক্রমণে গুরুতর আহত হন রথু বাউরি(Rathu Bauri) নামে এক ব্যক্তি । ঘটনার পরই সেখানকার লোকজন তড়িঘড়ি ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় কুস্তাউর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে(Block Health Center) নিয়ে যায়। সেখানে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই ভেস্তে যায় ওই কাড়া লড়াইয়ের আসর । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

প্রশ্ন উঠছে, জেলায় নিষিদ্ধ রয়েছে কাড়া লড়াইয়ের আসর বসানো। সেখানে পাড়া থানার ওই এলাকায় পুলিশের অজান্তে কাড়া লড়াইয়ের অনুষ্ঠান হলো কি ভাবে ? কেন পুলিশকে(Police) আগাম না জানিয়ে এই প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিল। কারা এই প্রতিযোগিতার ব্যবস্থা করেছিল তা জানতে শুরু হয়েছে জোর পর্যায় তদন্ত। পুলিশ এই ঘটনায় যারা এই প্রতিযোগিতার আয়োজন করেছিল তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে।মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে তাদের বয়ান রেকর্ড করছে পুলিশ। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন