পুরযুদ্ধ: জনসেবা আর উন্নয়নকেই পাখির চোখ করেছেন সৌরভ

ওয়ার্ডে নেই কমপ্যাক্টার মেশিন, নেই কমিউনিটি হল, রাস্তাঘাটের হালও খুব একটা ভাল নয়। এমনকি সৌন্দার্যায়ন নিয়েও সেভাবে কোনও কাজ হয়নি। সৌরভবাবু এই জায়গাটাই সব থেকে বেশি জোর দিতে চাইছেন। পাখির চোখে উন্নয়ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মা রাজ্যের মন্ত্রী। একইসঙ্গে উত্তর দমদম বিধানসভা কেন্দ্রের বিধায়ক। কিন্তু মায়ের আলোয় আলোকিত হতে চান না তিনি। বরং চান, মানুষ তাঁকে চিনুক তাঁর কাজ দিয়ে, বিপদের দিনে বন্ধু হিসাবে এবং সর্বোপরি মমতা বন্দ্যপাধ্যায়ের সৈনিক হিসাবে। তাই কলকাতা পুরনিগমের নির্বাচনে ৮৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হয়েই তিনি মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন নিজ বার্তা নিয়ে। সেই বার্তায় থাকছে এলাকার উন্নয়ন আর আমজনতার সেবা করার বার্তা। তিনি সৌরভ বসু। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে। গড়িয়াহাট ও হিন্দুস্থান পার্ক এলাকার ৮৬ নম্বর ওয়ার্ডে ২০১৫ সালে জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু এবার সেই ওয়ার্ডেই ঘাসফুল ফোটাবার গুরুদায়িত্ব এসেছে সৌরভবাবুর কাঁধে। স্বাভাবিক ভাবেই শাসক শিবিরের প্রার্থী হওয়ায় এবং একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পরে সৌরভবাবুও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করে চলেছেন।

সৌরভবাবুর দাবি, বিগত সাড়ে ছয় বছরে কলকাতা পুরনিগমের অনান্য এলাকার থেকে উন্নয়নের দৌড়ে অনেকটাই পিছিয়ে গিয়েছে ৮৬ নম্বর ওয়ার্ড। এর অন্যতম কারন অবশ্যই ২০১৫ সালে এই ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থীর জয়। ওয়ার্ডে নেই কমপ্যাক্টার মেশিন, নেই কমিউনিটি হল, রাস্তাঘাটের হালও খুব একটা ভাল নয়। এমনকি সৌন্দার্যায়ন নিয়েও সেভাবে কোনও কাজ হয়নি। সৌরভবাবু এই জায়গাটাই সব থেকে বেশি জোর দিতে চাইছেন। পাখির চোখে উন্নয়ন। ৮৬ নম্বর ওয়ার্ডের মানুষের আশির্বাদ নিয়েই তিনি সেই উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করতে চান। আর তাই নিজে ওয়ার্ডবাসীর কাছে নিজেকে ‘জনসেবক’ হিসাবেই তুলে ধরতে চাইছেন। নির্দিষ্ট কাউকে বিরোধী হিসাবে চিহ্নিত করতে চাইছেন না। বরঞ্চ বাম, কংগ্রেস, নির্দল, বিজেপি সবাইকে প্রতিপক্ষ হিসাবেই দেখছেন। সেই সঙ্গে তাঁর আত্মবিশ্বাস ৮৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আশির্বাদ তিনি পাবেন, জয়ের মুখও দেখবেন।

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী