স্কুলের মধ্যে ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে মার! ভাইরাল শিক্ষকের কীর্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলে ছাত্রছাত্রীরা কথার অবাধ্য হলে বা পড়াশোনা না করলে তাদের শাসন করার অধিকার রয়েছে শিক্ষকদের। আগে অপরাধ করলেই বেত দিয়ে ছাত্রদের শাসন করতেন শিক্ষকরা। তবে বর্তমানে পরিস্থিতি বদলেছে। এখন আর সেভাবে কোনও শিক্ষক ছাত্র-ছাত্রীদের গায়ে হাত তোলেন না। তবে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। এক শিক্ষকের বিরুদ্ধে নাবালক ছাত্র-ছাত্রীদের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। এক ছাত্রকে উল্টো করে ঝুলিয়ে মারধর করার ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। 

ঘটনাটি ঘটেছে অসমের চরাইদেও জেলার মথুরাপুর বাগিচা প্রাথমিক বিদ্যালয়ে। শ্রেণিকক্ষের সিসিটিভি ফুটেজের মাধ্যমে ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক হলেন চরাইদেও জেলার মথুরাপুর তিনিয়ালি এলাকার বাসিন্দা ৫১ বছর বয়সী মহম্মদ আরিফুল ইসলাম। অভিযোগ উঠেছে, তিনি বিদ্যালয়ে ছোট শিশুদের সঙ্গে অশালীন আচরণ করেছেন এবং শ্রেণীকক্ষের ভিতরে তাদের উপর হামলা চালিয়েছেন।  সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে স্কুলের প্রধান শিক্ষকও হতবাক হয়ে যান। ফুটেজ দেখে ক্ষুব্ধ হন অভিভাবকরাও। পরবর্তীতে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়।

আরও পডুন দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি , চলন্ত বাসে গণধর্ষণ তরুণীকে

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্ত শিক্ষক লাঠি দিয়ে অল্পবয়সী ছাত্রীদের নির্মমভাবে মারধর করছেন। তারপর তিনি একজন ছাত্রকে ধরে উল্টো করে ঝুলিয়ে মারধর করতে থাকেন। এমনকী জানলা দিয়ে ফেলে দেওয়ার ভয়ও দেখানো হয় ওই ছাত্রকে। এই ঘটনার পর অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের মতে, স্কুল শিশুদের জন্য নিরাপদ জায়গা হওয়ার বদলে আতঙ্কের জায়গা হয়ে উঠেছে। ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে অনেকেই এই বিষয় নিয়ে উগড়ে দেন ক্ষোভ। শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘটনাটিকে গুরুতর হিসেবে বিবেচনা করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস