ব্রেন স্ট্রোকে আক্রান্ত মিঠুন চক্রবর্তী, হাসপাতালে নিয়ে গেলেন সোহম

আসলে মিঠুন আর সোহম উভয়ে বিনোদনের অংশ হলেও তাঁরা রাজনীতির দুই মেরু। মিঠুন চক্রবর্তী বিজেপির একজন নেতা এবং সোহম চক্রবর্তী তৃণমূলের বিধায়ক। তাই বিজেপি নেতাকে তৃণমূল নেতার হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘শাস্ত্রী’ ছবির শুটিংয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। গতমাসের শুটিং শুরু করেছেন ‘শাস্ত্রী’-ছবির। এই ছবির প্রধান আকর্ষণ মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়ের জুটি। প্রায় ১৬ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে মিঠুন-দেবশ্রীর জুটি। ছবিটিতে আরও রয়েছেন সোহম চক্রবর্তী, যিনি ছবির অন্যতম প্রযোজক। এর আগে ‘কলকাতার হ্যারি’, ‘পাকা দেখা’ বা ‘এলএসডি’র মতো বেশ কয়েকটি ছবি প্রযোজনা করেছেন সোহম। তবে সেই তুলনায় ‘শাস্ত্রী’ অনেকটাই বড়। তাই দায়িত্বও বেশি তাঁর। ছবিতে আরও অভিনয় করছেন, সৌরসেনী মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী, কৌশিক সেন, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য।

এদিকে শনিবার ছবির শুটিংয়ে আচমকাই অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। বুকে ব্যথা অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক মুহূর্ত অপেক্ষা না করে সোহম চক্রবর্তী নিজেই তাঁকে হাসপাতালে নিয়ে যান। এই মূহুর্তে অভিনেতা-রাজনীতিবিদকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের জরুরি ইউনিটে ভর্তি করানো হয়েছে। তবে তাঁর স্বাস্থ্য সম্পর্কে আরও বিস্তারিত জানার অপেক্ষায় সকলে। ব্রেন স্ট্রোকে আক্রান্ত মিঠুন চক্রবর্তী হয়েছেন তিনি।যেহেতু ছবির অন্যতম প্রযোজক, তাই সেই মুহূর্তে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছেন সোহম। আসলে মিঠুন আর সোহম উভয়ে বিনোদনের অংশ হলেও তাঁরা রাজনীতির দুই মেরু। মিঠুন চক্রবর্তী বিজেপির একজন নেতা এবং সোহম চক্রবর্তী তৃণমূলের বিধায়ক। তাই বিজেপি নেতাকে তৃণমূল নেতার হাসপাতালে নিয়ে যাওয়া নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

তবে এখানে রাজনৈতিক কোনও মেলবন্ধন নেই। মিঠুনের সঙ্গে সোহমের দীর্ঘ দিনের সম্পর্ক। দু’জনে এক সঙ্গে ছবিও করেছেন। মিঠুন চক্রবর্তী যখনই কলকাতায় শুটিং করতে আসেন, সোহমের সঙ্গে দেখা করেন। মিঠুন চক্রবর্তী ১৯৭৬ সাল থেকে অভিনয় জগতে রয়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে একাধিক জাতীয় পুরস্কার সহ বেশ মর্যাদাপূর্ণ সম্মান। বাংলা ও হিন্দি দুই মাধ্যমেই চলচ্চিত্র করছেন মিঠুন চক্রবর্তী। সম্প্রতি, অভিনয়ে অসাধারণ অবদানের জন্যে মিঠুন চক্রবর্তীকে পদ্মভূষণ পুরষ্কার দিয়েছে ভারত সরকার। যা পেয়ে অত্যন্ত উল্লসিত তিনি। এদিকে, মিঠুন চক্রবর্তীর মা শান্তিরানি চক্রবর্তী ২০২৩ সালের জুলাই মাসে মারা গিয়েছেন। জানা গেছে, প্রবীণ অভিনেতার মা মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি জেরিয়াট্রিক সমস্যায় ভুগছিলেন। মিঠুন চক্রবর্তীর বাবা বসন্তকুমার চক্রবর্তীও ২০২০ সালের এপ্রিল মাসে মারা যান। কিডনি ব্যর্থতার কারণে তিনি ৫ বছর বয়সে মারা যান। দেবারতি মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি ‘শাস্ত্রী’ ছবিতে জ্যোতিষচর্চা এবং বিজ্ঞানের দ্বৈরথকে তুলে ধরা হবে। চলতি বছরের পুজোয় মুক্তি পাবে পথিকৃৎ বসু পরিচালিত ‘শাস্ত্রী’।

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল