আট দিন বাদে ফের করোনায় মৃত্যু, দৈনিক সংক্রমণ ফের ৫০ ছাড়াল

সংক্রমণ হার অর্থাৎ পজিটিভিটি রেট আগের দিনের চেয়ে বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫০ শতাংশে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের করোনা পরিস্থিতি ধীরে-ধীরে উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে দৈনিক সংক্রমণ সামান্য নিম্নমুখী হলেও একদিনে আক্রান্তের সংখ্যা ৫০-এর গণ্ডি ছাড়িয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৩ জন। এ নিয়ে টানা তিন দিন দৈনিক সংক্রমণ পঞ্চাশের গণ্ডি ছাড়াল। পাশাপাশি টানা আটদিন বাদে ফের করোনার ছোবলে একজন মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন। সংক্রমণ হার অর্থাৎ পজিটিভিটি রেট আগের দিনের তুলনায় বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫০ শতাংশ।

রবিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা কমেছে। একদিনে নতুন করে ১০ হাজার ৬৫০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে রাজ্যে ২ কোটি ৫০ লাখ ৬৬ হাজার ১৭২ টি নমুনা পরীক্ষা করা হল। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫০ শতাংশে। ফলে আরও ৫৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ১৮ হাজার ৩১৩ জনে। পাশাপাশি একই সময়ে প্রাণঘাতী ভাইরাসের বলি হয়েছেন আরও একজন। এ নিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ২০২ জনে।’
দৈনিক সংক্রমণের পাশাপাশি অস্বস্তি বাড়াচ্ছে অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২১ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করলেন ১৯ লাখ ৯৬ হাজার ৭১৪ জন। সুস্থতার হার অবশ্য ৯৮ দশমিক ৯৩ শতাংশই রয়েছে। একদিনে অ্যাকটিভ কেস বেড়েছে ৩১টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯৭ জনে।’

তেলেঙ্গানার দুঃস্থ শিক্ষার্থীদের স্বপ্নপূরণে অভিনব উদ্যোগ বিজয়-রশ্মিকার

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ