অভিষেককে ঢুকতে না দিয়ে গুরুচাঁদ ঠাকুরকে অপমান করেছে : ব্রাত্য বসু

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: উত্তর ২৪ পরগনার বনগাঁ গোপালনগরের ভান্ডারখোলাতে গত বৃহস্পতিবার সভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ রবিবার ওই মাঠেই পাল্টা সভা করল তৃণমূল কংগ্রেস । আজকের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu) ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ।

সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ১১ই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঠাকুরবাড়িতে প্রবেশ করতে না দেওয়া প্রসঙ্গে শান্তনু ঠাকুরকে আক্রমণ করে বলেন, গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন আপনার যে শত্রু সে যদি পুজো দিতে আসে সেই পূজাও যেন ঈশ্বর গ্রহণ করে । গুরুচাঁদ ঠাকুরের সেই অনুজ্ঞা আপনি মানলেন না। শুরুচাঁদ ঠাকুরকে অপমান করলেন। বাড়ি আপনার হলেও মন্দির আপনার ব্যক্তিগত হতে পারে না ।

এদিন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস (Biswajit Das)ও বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ(Gopal Seth) একাধিক বিষয় নিয়ে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কে আক্রমণ করেন এবং নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Avisekh Banerjee) ঠাকুরবাড়িতে না ঢুকতে দেওয়ার প্রসঙ্গে শান্তনু ঠাকুরকে আক্রমণ করেন। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের সার্টিফিকেট এবং বনগাঁ জেলা সভাপতি বিশ্বজিৎ দাসের উদ্দেশ্যে ইডি সিবিআই(CBI) লাগানো প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি বলেন, ২০২৪ সালের পরে এই ইডি সিবিআই আপনাদেরকেই ধরবে ।

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

কলকাতা থেকে এবার এক বাসেই দিল্লি-বেঙ্গালুরু, জেনে নিন ভাড়া, কী কী সুবিধা মিলবে?

খোদ রক্ষকের ঘরেই সিঁধ কাটল চোর! চাঞ্চল্য নদিয়ায়

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে

ক্লাসরুমের ভিতরে শিক্ষিকাকে জড়িয়ে ধরে চুমু শিক্ষকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়