ঐতিহ্যের ছোঁয়ায় আধুনিকতা, ‘ওড়না’ ট্রেন্ডে নজর কাড়লেন তারকারা

ফ্যাশনের ট্রেন্ড আসে-যায়, কিন্তু কিছু ঐতিহ্য কখনও পুরোনো হয় না। সেই তালিকায় রয়েছে ওড়না। একসময় ভারতীয় পোশাকের অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত এই অনুষঙ্গ এখন নতুন রূপে ফিরেছে গ্ল্যামারের দুনিয়ায়। রেড কার্পেট থেকে ফ্যাশন ইভেন্ট , বলিউডের প্রথম সারির অভিনেত্রীরা আধুনিক পোশাকের সঙ্গে ওড়নাকে মিশিয়ে তৈরি করছেন নজরকাড়া স্টাইল স্টেটমেন্ট।

Share:

ঐশ্বর্যা রাই বচ্চন
কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় অমিত আগরওয়ালের ভাস্কর্যধর্মী গাউনে দেখা যায় ঐশ্বর্যাকে। তবে পোশাকের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল ওড়নার আদলে তৈরি দীর্ঘ ড্রেপ, যা তাঁর উপস্থিতিকে আরও রাজকীয় ও নাটকীয় করে তোলে।

জাহ্নবী কাপুর
শুধু সালোয়ার বা লেহেঙ্গা নয়, শাড়ির সঙ্গেও ওড়না কতটা মানানসই হতে পারে, তার অনন্য উদাহরণ জাহ্নবী। ‘পেড্ডি’ ছবির ট্রেলার লঞ্চে ল্যাভেন্ডার রঙের স্বপ্নিল শাড়ির সঙ্গে তিনি  যোগ করেছিলেন মানানসই ওড়না, যেটি তাঁর লুককে আরও আকর্ষণীয় করে তুলেছিল।

আলিয়া ভাট
কান ২০২৬-এ পিচ রঙের কুতুর গাউনের সঙ্গে ওড়না-স্টাইো বেছে নেন আলিয়া। দুই বাহু জড়িয়ে থাকা সেই ড্রেপ তাঁর লুকে এনে দেয় আধুনিকতার সঙ্গে ভারতীয় ঐতিহ্যের মেলবন্ধন।

তারা সুতারিয়া
 স্ট্র্যাপলেস করসেট গাউনের সঙ্গে মানানসই ওড়না এবং হিরের গয়নায় হাজির হয়ে তুলে ধরলেন নিখুঁত সৌন্দর্য ও পরিশীলিত রুচির মেলবন্ধন। 

মৌনি রায়
রুবি লাল বডিকন গাউনের সঙ্গে গলায় আলতোভাবে জড়ানো ওড়না মৌনির লুকে এনে দিয়েছে আলাদা মাত্রা। অলঙ্কৃত নেকলাইনের সঙ্গে এই আকর্ষণীয় স্টাইলিং নজর কেড়েছে ফ্যাশনপ্রেমীদের।

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন