বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

বিজেপির যোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্যায়, কিন্তু তাঁকে পাত্তাই দিলেন না বিজেপি মন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিজেপির যোগ দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দোপাধ্যায়, কিন্তু তাঁকে পাত্তাই দিলেন না বিজেপি মন্ত্রী। পালাবদলের বাংলায় ভেঙে খানখান তৃণমূল। বিধানসভার মতোই ভেঙে গিয়েছে তৃণমূলের সংসদীয় পরিষদ। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের ডাকা বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন ১৯ জন তৃণমূল সাংসদ, যাতে সই রয়েছে ঘাটালের তারকা সাংসদ দেব, হুগলির সাংসদ রচনা বন্দোপাধ্যায়েরও। জল্পনা রয়েছে, যাদবপুরের সাংসদ সায়নী ঘোষও নাকি তৃণমূলের বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন। তেমনটাই দাবি কাকলি ঘোষ দস্তিদারের। যদিও এই বিষয়ে দেব-রচনা বা সায়নী কেউই এখনও মুখ খোলেননি।

৪ এপ্রিল বিধানসভা নির্বাচনের ফলাফলে বাংলায় ফুটেছে পদ্মফুল। প্রথম সরকার গঠন করেছে বিজেপি। এরপর থেকেই ডিগবাজি খাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরা। বিজেপি যোগ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের অনেকে নেতাই। তৃণমূলের বিদ্রোহী শিবির গড়ে NDA-কে সমর্থন করছেন কাকলিরাও।  এর মধ্যেই আবারও শোনা গেল, বিজেপিতে যোগ দিতে চাইছেন রচনা বন্দোপাধ্যায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে বিজেপি প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে হারিয়ে হুগলির সাংসদ হয়েছেন বাংলার ‘দিদি নং ওয়ান’ রচনা। কিন্তু বাংলার পালাবদলাতেই উল্টো সুর তাঁর মুখে। বিজেপিকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। সূত্রের খবর, সম্প্রতি নাকি তিনি বিজেপির একজন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন।

তিনি হলেন বলাগড়ের বিধায়ক তথা রাজ্যের নবনিযুক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রতিমন্ত্রী সুমনা সরকার। তাঁরই সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেছিলেন রচনা। বলাগড় হুগলি লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। বিধানসভা নির্বাচনে জেতার পরে সুমনার অফিসে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানানোর ইচ্ছাপ্রকাশ করেছেন রচনা, তেমনটাই খবর। কিন্তু তাতে নাকি সাড়া দেননি সুমনা। সুমনার সাফ কথা, রচনা একজন সাংসদ। সৌজন্যের বার্তা দিতে চেয়েছেন। কিন্তু তাঁর কাছে পার্টি সবথেকে বড়। তিনি পার্টির গাইডলাইনের বাইরে কিছু করবেন না। দল যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে চলবেন। দল যদি তাঁকে রচনার সঙ্গে সৌজন্য বিনিময়ের অনুমতি দেয়, তাহলে নিশ্চয়ই তিনি তা পালন করবেন। কিন্তু এখনও তিনি দল থেকে কোনও নির্দেশ পাননি।

যদিও বাংলায় তৃণমূলের শাসনামল থেকেই রচনার বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়েছিল। মহাকুম্ভে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গিয়ে যোগী আদিত্যনাথের ব্যবস্থাপনার প্রশংসা করা, বাংলায় ভোটে জিততেই বিজেপি নেতাদের সঙ্গে তাঁর সেলফি তোলা, সবটাই তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উস্কে দিয়েছিল। তবে সেই গুঞ্জনে কার্যত ইতি টেনেছিলেন অভিনেত্রী। কিন্তু আবারও তাঁর বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জন সামনে এলো।

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

বৃহস্পতিবার সকালে স্ত্রীকে নিয়ে কালীঘাটে পুজো দিলেন শিল্পপতি গৌতম আদানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা