রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝালদা: পুরুলিয়ার ঝালদা ২ নম্বর ব্লকের উকমা গ্রামে অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড বন্ধক রেখে বছরের পর বছর সরকারি রেশন(Ration) আত্মসাৎ করার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগ, গ্রামের বেশ কয়েকটি তফসিলি জাতিভুক্ত কালিন্দী পরিবার অভাবের তাড়নায় কেউ প্রায় সাত বা কেও পাঁচ বছর আগে গ্রামের কিছু ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেয়। সেই সুযোগে সুষেন মাহাতো, মুরলী মাহাতো, চণ্ডী মাহাতো সহ কয়েকজন ওই পরিবারগুলির রেশন কার্ড নিজেদের কাছে রেখে দেন। ভুক্তভোগীদের দাবি, তাদের নামে বরাদ্দ চাল, চিনি ও অন্যান্য রেশন সামগ্রী দীর্ঘদিন ধরে ডিলারের কাছ থেকে তুলে নেওয়া হলেও সেগুলি প্রকৃত উপভোক্তাদের হাতে পৌঁছায়নি।

স্বামীর চিকিৎসা কিংবা সংসারের চরম আর্থিক সংকটের কারণে ধার নেওয়া পরিবারগুলি পাঁচ বছরেরও বেশি সময় ধরে প্রাপ্য সরকারি রেশন থেকে বঞ্চিত হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ গ্রামে পৌঁছে কয়েকটি রেশন কার্ড উদ্ধার করে প্রকৃত মালিকদের ফিরিয়ে দিয়েছে। তবে এখনও বহু কার্ড উদ্ধার হয়নি বলে অভিযোগ। প্রশ্ন উঠছে, হস্তান্তর অযোগ্য সরকারি রেশন কার্ড কীভাবে বছরের পর বছর অন্যের দখলে রইল এবং প্রশাসনের নজর এড়িয়ে এই অনিয়ম চলল।ঘটনার পূর্ণ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি উঠেছে এলাকাজুড়ে।

যে পরিবার গুলির কাছ থেকে রেশন কার্ডগুলি টাকা ধার দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিয়ে নিয়েছিলেন তারা কতদিন ধরে তাদের সেই রেশন কার্ড ব্যবহার করে রেশন দোকান থেকে চাল বা অন্যান্য দ্রব্য নিয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে। আপাতত যাদের রেশন কার্ড উদ্ধার করতে পেরেছে পুলিশ সেই রেশন কার্ডগুলি উপভোক্তাদের দুয়ারে গিয়ে পৌঁছে দিয়েছে।

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের