বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ ডি পল, সেরা পাঁচে কারা?

ফুটবল বিশ্বে সাফল্যের মাপকাঠি সাধারণত গোল, অ্যাসিস্ট বা ট্রফি। তবে এবার এক ভিন্ন কারণে আলোচনায় বিশ্বকাপের তারকারা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ‘গোল্ডেন রেশিও’ ভিত্তিক এক সমীক্ষায় বিশ্বকাপে অংশ নেওয়া জনপ্রিয় ফুটবলারদের মুখাবয়ব বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে সবচেয়ে ‘সুদর্শন’ ফুটবলারের তালিকা। মুখের গঠন, চোখ-নাক-ঠোঁটের অবস্থান, চোয়ালের রেখা সব কিছু মিলিয়ে নির্ধারণ করা হয়েছে এই র‌্যাঙ্কিং। সেই তালিকায় শীর্ষস্থান দখল করেছেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল। দেখে নেওয়া যাক, এআই-এর বিচারে বিশ্বকাপের সবচেয়ে ‘সুদর্শন’ পাঁচ ফুটবলার কারা।

Share:

রদ্রিগো ডি পল (আর্জেন্টিনা)
লিওনেল মেসির অন্যতম বিশ্বস্ত সতীর্থ ও আর্জেন্টিনার মিডফিল্ডের প্রাণভোমরা। এআই-এর বিশ্লেষণে সবচেয়ে বেশি স্কোর পেয়ে হয়েছেন বিশ্বের সবচেয়ে ‘সুদর্শন’ ফুটবলার। ৭৪.১৮ শতাংশ স্কোর পাওয়া ডি পলের মুখাবয়বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তাঁর চোখ, চোয়াল এবং মুখের সামগ্রিক গঠনের নিখুঁত ভারসাম্য। এই কারণেই তিনি তালিকার শীর্ষে উঠে এসেছেন।

কাই হাভার্টজ (জার্মানি)
৭৪.১০ শতাংশ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে থাকা হাভার্টজের মুখের লম্বাটে গঠন, সুস্পষ্ট চোয়াল এবং পরিমিত মুখের অনুপাত তাঁকে বিশেষভাবে এগিয়ে রেখেছে।

ননি মাদুয়েকে (ইংল্যান্ড)
ইংল্যান্ডের তরুণ উইঙ্গার মাদুয়েকে তৃতীয় স্থানে। ডি পল ও হাভার্টজের পর তিনিই পেয়েছেন সর্বোচ্চ স্কোর। ৭৩.২৯ শতাংশ স্কোর পাওয়া মাদুয়েকের ক্ষেত্রে মুখের দুই পাশের সুষমতা এবং অভিব্যক্তির স্বাভাবিক সামঞ্জস্য এআই-এর নজর কেড়েছে।

মোহাম্মদ সালাহ (মিশর)
৭৩.২৭ শতাংশ স্কোর পাওয়া সালাহর মুখের গঠন, চোখের অবস্থান এবং মুখাবয়বের ভারসাম্য তাঁকে সেরা পাঁচে জায়গা করে দিয়েছে। তাঁর ব্যক্তিত্বও এই আকর্ষণকে আরও উজ্জ্বল করেছে।

এনড্রিক (ব্রাজিল)
৭৩.২৫ শতাংশ স্কোর পাওয়া তরুণ ব্রাজিলিয়ান তারকা এনড্রিকের মুখের গঠন বয়সের তুলনায় সুন্দর। তাঁর চোয়ালের রেখা ও মুখের অনুপাত বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা