নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

Share:

নিজস্ব প্রতিনিধি,নবদ্বীপ: জামাইষষ্ঠীর দিনেই দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল আনুমানিক ৫:৩০ মিনিট নাগাদ নবদ্বীপ থানার অন্তর্গত ইদ্রাকপুরের মাঠের রাস্তায়। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়েছে এবং আরও দুজন গুরুতরভাবে আহত হয়েছেন।নবদ্বীপে যে দুজন মারা গিয়েছেন তার মধ্যে একজন যুবক জামাইষষ্ঠীর জন্য ইদ্রাকপুরে শ্বশুরবাড়িতে এসেছিলেন। জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শী চৈতন্য ঘোষ জানান, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ অত্যন্ত দ্রুত গতিতে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে সামনাসামনি জোরালো সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাইক দুটি প্রায় চূর্ণবিচূর্ণ হয়ে যায় এবং বাইকের চাকা ও অন্যান্য অংশ চারদিকে ছিটকে পড়ে। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান রাহুল ঘোষ এবং পীযূষ ঘোষ নামে দুই যুবক।

অন্যদিকে, দুর্ঘটনার ফলে গুরুতর আঘাত পান আরও দুই আরোহী, গোপাল ঘোষ এবং সুজিত ঘোষ। আহতদের মাথায় মারাত্মক আঘাত লেগেছে বলে জানা গেছে। ঘটনার পরই স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কৃষ্ণনগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।মৃত এবং আহত সকলেই নবদ্বীপ থানার অন্তর্গত ইদ্রাকপুরের বাসিন্দা।

এই মর্মান্তিক ঘটনার পর গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে। স্থানীয়দের দাবি, গ্রামীণ রাস্তাগুলিতে অনিয়ন্ত্রিত গতিতে বাইক চালানোর প্রবণতাই এই দুর্ঘটনার মূল কারণ। আহত এবং নিহত কারোর মাথায় হেলমেট ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দুটি মোটরসাইকেলের ভাঙা অংশ থানায় নিয়ে গিয়েছে পুলিশ।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?