হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

Share:

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: জামাইষষ্ঠী মানেই শাশুড়ি মা-জামাইয়ের স্নেহের বন্ধন। আর সেই আবেগকেই অন্য মাত্রা দিল শিলিগুড়ির হাকিমপাড়ার(Hakimpara) এক ব্যতিক্রমী গণ জামাইষষ্ঠী উৎসব(Jamaisasthi Utsav)। এদিন বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ করে নেওয়া হয় জামাইদের। তাঁদের হাতে তুলে দেওয়া হয় বরণের থালা, আর স্নেহ-ভালোবাসায় আপ্যায়িত করা হয় অতিথিদের।সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে মানবিকতা ও সম্প্রীতির বার্তা দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করেন সমাজসেবী সুকান্ত বসু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী পিংকি বর্মণ সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ।আয়োজকদের মতে, যেসব প্রবীণ মা নানা কারণে পরিবার থেকে দূরে বৃদ্ধাশ্রমে জীবন কাটাচ্ছেন, তাঁদের মুখে হাসি ফোটাতেই এই উদ্যোগ। এদিন জামাই বরণের মাধ্যমে সেই মায়েরাও যেন ফিরে পেলেন পারিবারিক উৎসবের আনন্দ ও আবেগ।

এই ব্যতিক্রমী উদ্যোগ উপস্থিত সকলের মন ছুঁয়ে যায় এবং সামাজিক সহমর্মিতা ও আন্তরিকতার এক অনন্য নজির হয়ে ওঠে অনুষ্ঠানটি। হাসি ফোটে বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়া সব হারানো মায়েদের মুখে। অন্যদিকে,জামাই ষষ্ঠী দিনেও মানবিক নজির সৃষ্টি করল নদিয়া জেলার গয়েশপুর ফাঁড়ির (Gayeshpur Fari)পুলিশ। শনিবার সকাল থেকেই সকলে জামাই ষষ্ঠী নিয়ে ব্যস্ত ।তার মধ্যে এক বয়স্ক ব্যাক্তি নিজের বাড়ি চিনতে ভুলে যান।বেশ কিছু সময় কল্যাণী গয়েশপুর স্টেডিয়াম মোড়ে ঘোড়া ঘুড়ি করে। হঠাৎ এখানকার কয়েক জন যুবকের নজরে পড়ে। তারা এগিয়ে এসে বয়স্ক ব্যাক্তি কে বসার ও বিশ্রামের ব্যবস্থা করে দেয়। পাশাপাশি জলখাবারের ব্যবস্থা করে।

জানা যায়, বয়স্ক ব্যাক্তি নিজের নাম পরিচয় ভুলে গেছেন।এরপর স্থানীয় যুবকরা খবর দেয় গয়েশপুর পুলিশ ফাঁড়িতে।খবর পেয়ে ছুটে আসে গয়েশপুর পুলিশ ফাঁড়ির আধিকারিক।এরপর তারা বয়স্ক ব্যাক্তি কে উদ্ধার করে এবং তার বাড়ির খোঁজ নিয়ে যন্ত্র সহকারে বাড়িতে পৌঁছে দেয়।ব্যাস্ততার মাঝে পুলিশ কর্মীদের এই মানবিকতা নজর কাড়ে সাধারণ মানুষের।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?