আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: বল হাতে আগুন ঝরিয়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। ব্যাট হাতে ঝড় তুললেন যশস্বী জয়সোয়াল ও রোহিত শর্মা। তিনজনের যুগলবন্দিতে শনিবার (২০ জুন) আফগানিস্তানকে ৯ উইকেটে হারিয়ে তৃতীয় একদিনের ম্যাচেও জয় হাসিল করল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে আফগানদের চুনকাম করে সিরিজ জিতল।

চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। তবে তার সিদ্ধান্তের মর্যাদা দিতে পারেননি আফগানিস্তানের প্রথম সারির ব্যাটাররা। দ্বিতীয় ওভারে প্রসিদ্ধ কৃষ্ণের বলে ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ (৫)। ষষ্ঠ ওভারে প্রসিদ্ধের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফেরেন রহমত শাহ (৫)। নিজের পরের ওভারে ফের আফগান শিবিরে ধাক্কা দেন প্রসিদ্ধ। ফিরিয়ে দেন ইব্রাহিম জাদরানকে (১১)। ওই ধাক্কা সামলানোর আগেই প্রসিদ্ধের বলে ফেরেন ডি রসুলি (১)। স্কোর বোর্ডে ৩৬ রান যোগ হতে না হতে চার উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে আফগানরা।

পঞ্চম উইকেটে জুটি বেঁধে বিপর্যয় কাটিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান হাশমাতুল্লাহ শাহিদি ও আজমাতুল্লা ওমরজাই। মাথা ঠাণ্ডা করে খেলে দুজনে ১৯.২ ওভারে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন। হাশমাতুল্লাহ ৬৪ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। ১০৫ বলে শতরানের পার্টনারশিপ গড়েন দুজনে। এরপর ৫৫ বলে অর্ধশতরানে পৌঁছান আজমাতুল্লা। ২৯তম ওভারে আজমাতুল্লাহকে (৫০) ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন প্রিন্স যাদব। ভেঙে যায় ১০৫ রানের পার্টনারশিপ।

আজমাতুল্লাহ ফেরার পরেও ‘একা কুম্ভ’ হয়ে লড়াই করতে থাকেন হাশমাতুল্লাহ শাহিদি। সতীর্থ মোহাম্মদ নবীকে সঙ্গে নিয়ে দলকে টানতে থাকেন। হাত খুলে মারার চেষ্টা করতে থাকেন দুজনেই। ৩৮ ওভারে নবীকে (২১) ফিরিয়ে ফের আফগান শিবিরকে ধাক্কা দেন গুরনুর ব্রার। ৪১তম ওভারে হর্ষ দুবের বলে প্রিন্স যাদবের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন রশিদ খান। তিনি করেন মাত্র পাঁচ রান। ওই ওভারের শেষ বলে অকারণে ঝুঁকি নিয়ে রান নিতে গিয়ে শুভমনের থ্রোয়ে আউট হয়ে যান আল্লাহ গজনফর (০)। পরের বলে রান আউট হয়ে যান ফরিদ আহমেদও (০)। ৪৪তম ওভারে ওয়াশিংটনের বলে বাউন্ডারি হাঁকিয়ে একদিনের কেরিয়ারে প্রথম শতরান পূর্ণ করেন আফগান অধিনায়ক। প্রথম শতরান করতে খেলেছেন ১২৮ বল। মেরেছেন ১৩টি বাউন্ডারি ও একটি ছক্কা। শেষ পর্যন্ত প্রসিদ্ধ কৃষ্ণের বলে শ্রেয়স আইয়ারের আলুবন্দি হয়ে সাজঘরে ফেরেন হাশমাতুল্লাহ। সেই সঙ্গে ২১৮ রানেই গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। ভারতের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণ ৮.২ ওভারে ২৩ রানে পাঁচ উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ২১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন ভারতের দুই গোড়াপত্তনকারী ব্যাটার রোহিত শর্মা ও যশ্বসী জয়সোয়াল। আফগান বোলারদের পিটিয়ে ছাতু করে প্রথম পাওয়ার প্লে-তে ৮৬ রান তোলেন দুজনে। মারমুখী মেজাজে খেলে ৩৮ বলেই একদিনের কেরিয়ারে নিজের প্রথম অর্ধশতরান পূর্ণ করেন যশস্বী। অর্ধশতরান পূর্ণ করার ফাঁকে সাতটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। ১৩ ওভারেই দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন দুই ব্যাটার। যশস্বীর পরে অর্ধশতরান পূর্ণ করেন রোহিত শর্মাও। ১২২ বলেই ১৫০ রানের পার্টনারশিপ গড়েন দুজনে।

অনেক চেষ্টার পরে শেষ পর্যন্ত ২৩ তম ওভারে ভারতের ওপেনিং জুটিতে ভাঙন ধরাতে সক্ষম হন আফগানরা। মোহাম্মদ নবীর বলে পরিবর্ত খেলোয়াড় হিসেবে নামা সেদুকুল্লাহ অটলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত শর্মা। আউটের আগে ৯টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৬৭ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

রেল বোর্ডের পক্ষ থেকে বিনা টিকিটে যাত্রীদের জরিমানা দ্বিগুণ করে একগুচ্ছ নয়া সিদ্ধান্ত ঘোষণা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

‘একা কুম্ভ’ হয়ে লড়াই করে একদিনের কেরিয়ারে প্রথম শতরান হাশমাতুল্লাহ শাহিদির

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের