সতীর্থদের কী পরামর্শ দিলেন বাবর আজম

ড্রেসিংরুমে পরামর্শ পাক কাপ্তানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  জয়ের আনন্দে সতীর্থদের গা ভাসাতে নিষেধ করলেন পাক কাপ্তান বাবর আজম। স্কোয়াডের প্রতি তাঁর পরামর্শ, এই সাফল্য ধরে রাখতে হবে। লক্ষ্য একটাই, আগামীদিনে প্রতিটি ম্যাচ জয় করা।  

পাক ক্রিকেট বোর্ডের তরফে বাবর আজমের একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয় ওই ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে, টি-২০-র ফাইনালে ভারতকে হেলায় হারিয়ে দলের প্রত্যেকের আনন্দে মেতেছেন। ড্রেসিংরুমজুড়ে খুশির হাওয়া। কেউ পা ছড়িয়ে বসে, কেউ সোফায়। কেউ বা টেবিলে। 

স্কোয়াডের সব সদস্যের প্রতি তাঁর বার্তা, “মনে রাখতে হবে এই জয় কারও একার কৃতিত্ব নয়। প্রত্যেকে ভালো পারফরম্যান্স করেছে বলেই এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। সবাই আমরা আনন্দ করব ঠিকই। কিন্তু আনন্দের স্রোতে গা ভাসাব না। এই সাফল্য ধরে রাখাটাই আমাদের কাছে সব থেকে বড়ো চ্যালেঞ্জ। আমাদের পরবর্তী লক্ষ্য টি-২০ বিশ্বকাপ।”

জয় পাওয়ার পর সতীর্থদের হর্ষোল্লাসে মেতে ওঠা, আনন্দের স্রোতে গা ভাসিয়ে দেওয়ার ব্যাপারটা যে তিনি মেনে নিতে পারছে না, সেটাও ড্রেসিংরুমের কোচিং ক্লাসে জানিয়ে দিয়েছেন। স্কোয়াডের প্রতিটি সদস্যের প্রতি তাঁর বার্তা, “ লক্ষ্য করে দেখেছি, বড়ো ম্যাচে জয় পাওয়ার পর সবাই আনন্দে মেতে ওঠেন। অত্যন্ত আবেগপরায়ণ হয়ে পড়েন। এটা ঠিক নয়। এই অভ্যাস আমাদের বদলাতে হবে। মনে রাখতে হবে আগামীদিনে প্রতিটি ম্যাচের একমাত্র লক্ষ্য হবে জয় হাসিল করা। জয় ছাড়া আর কিছু চিন্তা করব না। আর তার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। ”

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ