Loading live market data...
Loading active stocks...
Connecting...

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা ক্রিকেট বিশ্বে এখন ভারতের দাপট। ব্যাটে-বলে দুই ক্ষেত্রেই অন্যান্য দেশের থেকে অনেকটাই এগিয়ে ভারতীয় দল। সেই সাফল্যের ধারা অব্যহত রয়েছে।  আইসিসি টি-টোয়েন্টির (ICC T20I) ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রাখল তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারত। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। গত মার্চ মাসে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টের আয়োজন করেছিল ভারত। পর পর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছিল মেন ইন ব্লু।

আইসিসি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, “সর্বশেষ এই র‍্যাঙ্কিংয়ে ২০২৫ সালের মে মাস থেকে অনুষ্ঠিত সব ম্যাচকে ১০০ শতাংশ এবং তার পূর্ববর্তী দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ হিসেবে মূল্যায়ন করা হয়েছে।” আরও জানানো হয়েছে,  ২৭৫ পয়েন্ট নিয়ে ভারত প্রথমে রয়েছে। তারপর ইংল্যান্ড (২৬২ পয়েন্ট)  ও  তৃতীয়স্থানে রয়েছে অস্ট্রেলিয়া (২৫৮ পয়েন্ট)। সব মিলিয়ে, আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ সাতটি দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পর রয়েছে নিউজিল্যান্ড (২৪৭ পয়েন্ট), দক্ষিণ আফ্রিকা (২৪৪ পয়েন্ট), পাকিস্তান (২৪০ পয়েন্ট) এবং ওয়েস্ট ইন্ডিজ (২৩৩ পয়েন্ট)। 

আরও পড়ুন: ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির 

তবে, শ্রীলঙ্কা (২২১ পয়েন্ট) তাদের রেটিং থেকে ছয় পয়েন্ট হারিয়ে নবম স্থানে নেমে গিয়েছে। অন্যদিকে বাংলাদেশ (২২৫ পয়েন্ট) এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে। শ্রীলঙ্কার সঙ্গে খুব সামান্য ব্যবধান রেখে আফগানিস্তান (২২০) দশম স্থানে অবস্থান করছে। জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড যথাক্রমে ১১তম ও ১২তম স্থানে রয়েছে। নামিবিয়া ১৬তম স্থানে অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে নেপাল (১৭তম) এবং ওমান (১৯তম) এক ধাপ করে এগিয়ে  সংযুক্ত আরব আমিরশাহি (১৮তম) এবং কানাডাকে (২০তম) পেছনে ফেলেছে। আইসিসি জানিয়েছে যে র‍্যাঙ্কিংয়ে থাকা দলের সংখ্যা ১০২ থেকে কমে ৯৮ হয়েছে। 

 

 

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রঙ লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মধু বিক্রি করে মেটাচ্ছেন টিউশন ফি, পড়াশোনার খরচ জোগাতে ছাত্রের অনন্য উদ্যোগ

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

মেট গালা’য় ‘মটকা কিং’-এর এন্ট্রি, সাদা লুঙ্গি-শার্টে নজর কাড়লেন বিজয়

গুরুদক্ষিণা, অমিত শাহের মূর্তি বসছে মধ্য হাওড়ায়

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

স্কুটার দেওয়ার নামে বাবা-মাকে BMW উপহার ছেলের, ভাইরাল ভিডিও

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?

মমতা ইস্তফা না দিলে কি পদক্ষেপ নেবেন রাজ্যপাল? শুরু জোরদার চর্চা

ঋষভ পন্থকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবি রোহান গাভাস্কার-মনোজ তিওয়ারির