১৪ বছরের অপেক্ষার অবসান, রিয়াল মাদ্রিদকে হারিয়ে জয়ী বায়ার্ন মিউনিখ

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান হল বায়ার্ন মিউনিখের। ইউরোপীয় ফুটবলের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম লিগে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বায়ার্ন। মঙ্গলবার (৭ এপ্রিল) স্প্যানিশ জায়ান্টদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়া খেলায় ২-১ গোল ব্যবধানে জয় নিশ্চিত করে জার্মান ক্লাবটি। 

বায়ার্ন মিউনিখে শেষবার ২০১১-১২ মরশুমে রিয়ালকে হারিয়েছিল। তারপর লস ব্লাঙ্কোসদের বিপক্ষে বাভারিয়ানের জয়ের স্বাদ পেতে লেগে গেল দীর্ঘ দেড় দশক। এই জয়ের কারণে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল হ্যারি কেনের দল। খেলার শুরু থেকেই দুইপক্ষ আক্রমণাত্মকভাবে লড়াই শুরু করে। রিয়াল মাদ্রিদ খেলার ৪৮ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছিল। অন্যদিকে বায়ার্নের গোলবারে মোট ৩১টি শট নিলেও ফিনিশিংয়ের অভাবে কেবল একটি গোল করে। বায়ার্ন মিউনিখ ৫২ শতাংশ বল পজিশন ধরে রেখে রিয়ালের গোলবারে ২৩টি শট নেয়। চারটি ছিল অনটার্গেট এবং সেখান থকেই আসে জয়ের জন্য দুটি গোল।

আরও পড়ুন: বিদেশি ক্রিকেটারদের ‘টাকার মেশিন’ বলে কটাক্ষ! আইপিএলে দায়বদ্ধতা নিয়ে সরব গাভাস্কার

ম্যাচের ৪১তম মিনিটে সার্জে গ্যানাব্রির নিখুঁত পাস থেকে বল পেয়ে লুইস দিয়াজ গোল করেন এবং বায়ার্নকে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে পাঠান। খেলার দ্বিতীয়ার্ধের শুরুতেই বায়ার্নের আক্রমণ জোরল হয়।  ম্যাচের শুরুর দিকেই মাইকেল অলিসের ব্যাক-পাস থেকে বল পেয়ে ডি-বক্সের কোণা থেকে ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন এক অবিশ্বাস্য শটে গোল ব্যবধান দ্বিগুণ করেন। এটা  চলতি মরশুমে সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে কেনের ৪৯তম এবং চ্যাম্পিয়নস লিগে ১১তম গোল।  রিয়াল মাদ্রিদ ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। তারপর ম্যাচের ৭৪তম মিনিটে রিয়াল মাদ্রিদের হয়ে ব্যবধান কমান কিলিয়ান এমবাপ্পে। ২-১ ব্যবধানে আসার পর ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা ছিল তবে শেষ পর্যন্ত রিয়াল আর সমতায় ফিরতে পারেনি।  

রান্নার আগে বারবার জল দিয়ে চিকেন ধুচ্ছেন? এই অভ্যাসেই হতে পারে মারাত্মক বিপদ

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

বাড়ির জলের ট্যাঙ্কে ভাসছে সাড়ে তিন বছরের শিশুর দেহ, বীরভূমে চাঞ্চল্য

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা

পথ আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! চাঞ্চল্য মালদহে

বারান্দা থেকে পড়ে যাচ্ছিল শিশু, শেষ মুহূর্তে দেবদূতের মতো এসে বাঁচালেন এক যুবক

সাতসকালে বড়বাজার-পোস্তায় ইডির তল্লাশি, ব্যাঙ্ক প্রতারণা মামলায় ৯ জায়গায় ‘রেইড’

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের

দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালিতে শ্যুটআউট, মৃত যুবক