বিদেশি ক্রিকেটারদের ‘টাকার মেশিন’ বলে কটাক্ষ! আইপিএলে দায়বদ্ধতা নিয়ে সরব গাভাস্কার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার (Sunil Gavaskar) আইপিএলে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ ও তাদের দায়বদ্ধতা নিয়ে কড়া সমালোচনা করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, বিপুল অর্থে দলে নেওয়া বহু বিদেশি ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজির প্রতি কতটা প্রতিশ্রুতিবদ্ধ, বিশেষ করে যখন তাঁরা ফিটনেস বা ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’-এর অজুহাতে পূর্ণ সময় খেলেন না।

মিচেল স্টার্ক, ম্যাথিশা পাথিরানা ও ক্যামেরন গ্রিনের মতো একাধিক বিদেশি তারকা এবারের মরশুমে চোট কিংবা কাজের চাপ ব্যবস্থাপনার কারণ দেখিয়ে ম্যাচ মিস করেছেন বা সীমিত অংশগ্রহণ করেছেন। এই প্রেক্ষাপটে গাভাস্কার বলেন, একজন বোলার একটি টি-টোয়েন্টি ম্যাচে মাত্র চার ওভার বল করেন। তাই এটিকে অতিরিক্ত শারীরিক চাপ বলা গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুন: বৃষ্টি থাবা বসাল রাজস্থান-মুম্বই ম্যাচেও, ১১ ওভারের খেলা

স্পোর্টস্টারে প্রকাশিত তাঁর কলামে গাভাস্কার লিখেছেন, ফ্র্যাঞ্চাইজিকে আগাম জানানো হয়েছে, এই যুক্তি যথেষ্ট নয়। তাঁর মতে, দেশের হয়ে খেলা অবশ্যই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, কিন্তু যে ফ্র্যাঞ্চাইজিগুলি কোটি কোটি টাকা বিনিয়োগ করে খেলোয়াড়দের দলে নেয় এবং তাঁদের জন্য সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে, তাদের প্রতিও ক্রিকেটারদের পূর্ণ দ্বায়বদ্ধতা থাকা উচিত। তিনি আরও বলেন, একজন বোলারের কাছে দুই মাসে ১৪টি লিগ ম্যাচে মোট ৫৬ ওভার বল করার প্রত্যাশা করা হয়, আর দল প্লে-অফে গেলে আরও কয়েকটি ম্যাচ যোগ হতে পারে। আধুনিক ক্রিকেটাররা যেখানে নিজেদের ফিটনেস নিয়ে নিয়মিত বড় বড় দাবি করেন, সেখানে একটি ম্যাচে চার ওভার বল করাকে ‘কঠিন’ বলা তাঁর কাছে অযৌক্তিক।

গাভাস্কার আরও দাবি করেন, বিদেশি বোর্ডগুলিও আইপিএল থেকে আর্থিকভাবে লাভবান হয়। তাঁর বক্তব্য অনুযায়ী, বিদেশি খেলোয়াড়দের নিলামমূল্যের একটি অংশ সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড পেয়ে থাকে। সেই কারণেই তিনি মনে করেন, শুধু খেলোয়াড় নয়, বিদেশি বোর্ডগুলিরও আইপিএলের প্রতি আরও দায়িত্বশীল আচরণ করা উচিত। বিসিসিআইকে এ বিষয়ে কঠোর নীতি গ্রহণের পরামর্শও দিয়েছেন তিনি।

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা