বিশ্বকাপে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন আর্জেন্টাইন তারকাসহ ১৮ ফুটবলার, জানুন কারণ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিফা বিশ্বকাপ শুরু হয়েছিল ৪৮ দলকে নিয়ে। লড়াই ময়দান এখন জমজমাট কারণ ৪৮টি দলের মধ্যে নিজেদের খেলার মধ্যে দিয়ে টিকে রয়েছে ৮টি দল। যারা খেলবে কোয়ার্টার ফাইনালে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত থেকেই শুরু হচ্ছে ফিফার এই মেগা ইভেন্ট। তবে শেষ আটের মহারণে নামার আগে বড় চিন্তায় রয়েছেন বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর অন্তত ১৮ জন ফুটবলার। কারণ, এই ম্যাচে আরেকটি হলুদ কার্ড দেখলেই দল সেমিফাইনালে উঠলেও দর্শক হয়ে থাকতে হবে তাদের।

এই তালিকায় আছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের মতো অন্যতম ফেভারিট দলগুলোও। তবে কিছুটা বেশি দুশ্চিন্তা রয়েছে ইংল্যান্ড ও মরক্কোর। কারণ দুটি দলেরই চারজন করে ফুটবলার নকআউট রাউন্ডে একটি হলুদ কার্ড দেখেছেন। ফলে কোয়ার্টার ফাইনালে বেশ সতর্কতার সঙ্গে খেলতে হবে তাদের। এই দলগুলি সকলেই শেষ আটে জায়গা করে নিয়েছে। এছাড়াও সুইজারল্যান্ড ও ফ্রান্সের তিন জন করে এবং স্পেন, বেলজিয়াম, আর্জেন্টিনা ও নরওয়ের একজন করে খেলোয়াড় হলুদ কার্ড দেখেছেন।

জেনে নিন কারা কারা রয়েছেন নিষেধাজ্ঞার ঝুঁকিতে

ইংল্যান্ড : জুড বেলিংহ্যাম, নিকো ও’রাইলি, ডেক্লান রাইস, মার্ক গেয়ি

মরক্কো : ইসা দিওপ, আশরাফ হাকিমি, রেদোয়ান হালহাল, বিলাল এল খানুস

ফ্রান্স : মানু কোনে, মাইকেল ওলিসে, ব্রাডলি বারকোলা

সুইজারল্যান্ড : গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া, মিরো মুহাইম

আর্জেন্টিনা : গঞ্জালো মন্টিয়েল

স্পেন : ফেররান তোরেস

বেলজিয়াম : ব্র্যান্ডন মেচেলে

নরওয়ে : অ্যান্তোনিও নুসা

বিশ্বকাপের সম্প্রসারিত সংস্করণে এবার অংশ নিয়েছে ৪৮টি দল। ফলে নকআউট পর্বে আগের তুলনায় একটি অতিরিক্ত রাউন্ড যোগ হয়েছে। এই পরিবর্তনের কারণে হলুদ কার্ডের নিয়মেও সংশোধন আনে ফিফা। আগের নিয়মে টুর্নামেন্টে দুটি আলাদা ম্যাচে হলুদ কার্ড দেখলেই পরবর্তী ম্যাচে নিষিদ্ধ হতে হতো। কিন্তু নতুন ফরম্যাটে সেই নিয়ম অপরিবর্তিত থাকলে অনেক তারকা ফুটবলার গুরুত্বপূর্ণ সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা ছিল। সে কারণেই গ্রুপ পর্ব শেষে সব হলুদ কার্ডের হিসাব বাতিল বা রিসেট করে দেওয়া হয়েছে। এরপর নকআউট পর্বে নতুন করে কার্ডের হিসাব শুরু হয়। শেষ ৩২ কিংবা শেষ ষোলোর ম্যাচে যারা একটি হলুদ কার্ড পেয়েছেন, তারা কোয়ার্টার ফাইনালে আরেকটি কার্ড দেখলে সেমিফাইনালে নিষিদ্ধ হবেন। তবে কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার পর আবারও হলুদ কার্ডের নিয়ম মুছে যাবে। ফলে হলুদ কার্ডের কারণে কোনও ফুটবলার ফাইনাল মিস করবেন না। 

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়