রান প্রতি ৩ লক্ষ, চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে দামি ক্রিকেটার কে জানেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : গ্রিন আর্মিতে বিরল ঘটনা। টু্র্নামেন্টের সবচেয়ে দামী খেলোয়াড়ের তকমা পাচ্ছেন কে জানেন ? না বিরাটও না, বাবর আজমও না। টুর্নামেন্টের সবচেয়ে দামি খেলোয়াড় হল ইমাম-উল-হক।  আশ্চর্যের বিষয় হল পাকিস্তান দলে ফেরা ওপেনার ইমামকে ৩০ লক্ষ রুপি দেবে পাক বোর্ড! যা নিয়ে হইচই পাক ক্রিকেট মহলে।

যে কোনও বড় টুর্নামেন্টে মুখ থুবড়ে পড়লেই গ্রিন আর্মিতে একে অপরকে দোষারোপের পালা চলে।পাক ক্রিকেট টিমে আবার শুরু হয়ে গিয়েছে সেটাই। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান।তারাই কিনা গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে।এর পর থেকে ফের পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে চলছে বিরাট আলোচনা। এর মধ্যেই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এল ইমাম-উল-হক।

জানা গিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচে মাত্র ১০ রান করা ইমাম প্রতিটি রানের জন্য বোর্ডের কাছ থেকে পাবেন তিন লক্ষ রুপি।সেই হিসাবে তার অ্যাকাউন্টে জমা হবে ৩০ লাখ রুপি! অন্যদিকেভারত অধিনায়ক রোহিত শর্মা গ্রুপ পর্বের দুই ম্যাচের জন্য পাবেন ১২ লাখ রুপি।আর প্রতিটি রানের জন্য তার অ্যাকাউন্টে জমা হবে ১৯,৬৭২ রুপি।বিরাট কোহলি প্রতিটি রানের জন্য পাবেন ৯,৮০৬ রুপি। এছাড়া পারিশ্রমিক হিসাবে এখনও পর্যন্ত দুই ম্যাচে ১২২ রান করা কোহলি আরও পাবেন আরও ১২ লাখ রুপি।

এছাড়াও পাকিস্তানের উচ্চ ক্রিকেটারের তালিকায় সবার আগে রয়েছেন বাবর আজম।চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিটি রানের জন্য বাবর পাবেন প্রায় এক লাখ রুপি। সেই হিসাবে দুই ম্যাচে ৮৭ রান করায় আরও ৮৭ লাখ রুপি জমা হবে তার অ্যাকাউন্টে।

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?