৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

Share:

নিজস্ব প্রতিনিধি: ১০ বছর বাদে জাতীয় দলে প্রত্যাবর্তন সুখের হল না অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার নিক ম্যাডিনসনের। শুক্রবার (৯ অক্টোবর) ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে দলের হয়ে ওপেন করতে নেমে ৩৩ বল খেলে কোনও রান করতে পারেননি। মার্কি জানসেনের বলে ক্লিন বোল্ড হয়ে শূন্য রানে সাজঘরে ফিরতে হয়েছে তাঁকে। দশ বছর বাদে দলে প্রত্যাবর্তন যে এতটা দুঃস্বপ্নময় হবে, তা ভাবতেই পারেননি ম্যাডিনসন। ৩৩ বল খেলে শূন্য রানে আউট হওয়ার মাধ্যমে লজ্জার রেকর্ড গড়েছেন ক্যান্সারকে হারানো বাঁ হাতি ব্যাটার। টেস্ট ইতিহাসে বলের হিসাব রাখা চালুর পরে কোনও অস্ট্রেলীয় ওপেনারের খেলা দীর্ঘতম ‘ডাক’ বা শূন্য রানের ইনিংস এটিই।

ম্যাডিনসন সর্বশেষ অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছিলেন ২০১৬ সালে পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টে। গত বছর অর্থা‍ৎ ২০২৫ সালে এপ্রিলে রক্তপরীক্ষায় ধরা পড়ে টেস্টিকুলার ক্যান্সারে আক্রান্ত তিনি। এর পর কেমোথেরাপিও নিতে হয় তাঁকে। বেশ কয়েকমাস একটানা চিকি‍ৎসার পরে চিকি‍ৎসকরা জানিয়ে দেন, মাঠে ফিরে ক্রিকেট খেলতে পারবেন তিনি। তবে গত এক বছরের বেশি সময় ধরে প্রথম শ্রেণির ক্রিকেটে না খেলা ম্যাডিনসনকে প্রথম একাদশে ঠাঁই দিয়ে গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীদের হতচকিত করে দিয়েছিল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। ১০ বছর বাদে টেস্টে ম্যাডিনসনের প্রত্যাবর্তন কেমন হয়, তা দেখতে মুখিয়ে ছিলেন ক্রিকেট প্রেমীরা। কিন্তু এদিন হতাশ করেছেন অস্ট্রেলিয়ার বাঁ হাতি ব্যাটার।


টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়া ওপেনারদের তালিকা নিচে দেওয়া হল- ৩৯ – ড্যারিন মারে (নিউজিল্যান্ড) বনাম শ্রীলঙ্কা, ডুনেডিন, ১৯৯৫৩৬ – ট্রেভর গ্রিপার (জিম্বাবুয়ে) বনাম ওয়েস্ট ইন্ডিজ, কিংস্টন, ২০০০৩৩ – নিক ম্যাডিনসন (অস্ট্রেলিয়া) বনাম দক্ষিণ আফ্রিকা, ডারবান, ২০২৬৩০ – মার্ক ডেকার (জিম্বাবুয়ে) বনাম শ্রীলঙ্কা, বুলাওয়েও, ১৯৯৪২৯ – ব্রায়ান লাকহার্স্ট (ইংল্যান্ড) বনাম অস্ট্রেলিয়া, সিডনি, ১৯৭১

 

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

স্কুলে যাওয়ার জন্যে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ চতুর্থ শ্রেণির ২ ছাত্র, চাঞ্চল্য মালদহে

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

রায়গঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা! পিকআপ ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

নন্দীগ্রামে ইতিহাস গড়লেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ, ভাঙলেন শুভেন্দুর রেকর্ড

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো