ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি:  নতুন ইতিহাস লিখলেন আইল অফ ম্যানের জোয়ান হিকস। বুঝিয়ে দিলেন বয়স শুধুই সংখ্যামাত্র।  ৫১ বছর পেরিয়েও আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত বোলিং করে এমন এক নজির গড়লেন, যা আগে কোনও পুরুষ বা মহিলা ক্রিকেটারই করতে পারেননি। গ্রিসের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড এখন তাঁর দখলে। 

রোমানিয়ায় চলা  ম্যাচে গ্রিসের বিরুদ্ধে অসাধারণ বোলিং করেন আইল অফ ম্যানের অফ স্পিনার জোয়ান হিকস। মাত্র চার ওভার বল করে ১০ রান দিয়ে তুলে নেন পাঁচ উইকেট। তাঁর দাপটে গ্রিসের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৫২ রানে। ম্যাচের দিন হিকসের বয়স ছিল ৫১ বছর ১৭১ দিন। এই বয়সে পাঁচ উইকেট নিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার বার্ট আইরনমঙ্গারের দখলে। ১৯৩২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ৪৯ বছর বয়সে পাঁচ উইকেট নিয়েছিলেন আইরনমঙ্গার। তাঁর সেই রেকর্ড প্রায় ৯৬ বছর ধরে অক্ষত ছিল। এবার সেই নজির ভেঙে দিলেন হিকস।  

আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ উইকেট শিকার করা সবচেয়ে বয়স্ক বোলার

৫১ বছর ১৭৩ দিন – জোয়ান হিকস – আইল অফ ম্যান বনাম গ্রীস – মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক – ২০২৬*

৪৯ বছর ৩১৪ দিন – বার্ট আয়রনমঙ্গার – অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা – পুরুষদের টেস্ট (২) (১৯৩২)

৪৯ বছর ২৩৪ দিন – বার্ট আয়রনমঙ্গার – অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা – পুরুষদের টেস্ট  (১৯৩১)

৪৯ বছর ১৬৮ দিন – জোয়ান হিকস – আইল অফ ম্যান বনাম গ্রিস – মহিলাদের টি-টোয়েন্টি – (২০২৪)

৪৯ বছর ১৬২ দিন – জোয়ান হিকস – আইল অফ ম্যান বনাম মাল্টা – মহিলাদের টি-টোয়েন্টি  ম্যাচ (২০২৬*)

নেপালে লাশের পাহাড়! মর্গে জায়গা নেই, ব্যবহার হচ্ছে ড্রাই আইস-বৈদ্যুতিক শ্মশান

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

খেলতে বেরিয়ে নিখোঁজ রিষড়ার স্কুলের দুই পড়ুয়া, কোথায় খোঁজ মিলল শুনলে চমকে যাবেন

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

‘রাস্তায় যিনি থুতু ফেলবেন, তাকে দিয়েই পরিষ্কার করানো হবে’, কড়া হুঁশিয়ারি অগ্নিমিত্রার

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

কোন মন্ত্রে কাজ করে বর্তমান সরকার? তারাপীঠে গিয়ে খোলসা করলেন শুভেন্দু

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

ভাঙল ৯৬ বছরের রেকর্ড! ৫১ বছর বয়সে পাঁচ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন এই ক্রিকেটার

হাইকোর্টের শর্তকে বুড়ো আঙুল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মমতার বিরুদ্ধে FIR দায়ের

এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন নীরজ চোপড়া, কি এমন ঘটল?