মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপ মানে শুধু ৯০ মিনিটের লড়াই নয়। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রীড়া আসরকে ঘিরে সমর্থকদের আগ্রহ থাকে মাঠের বাইরেও ঘটনাকে ঘিরেও। খেলোয়াড়রা কী খাচ্ছেন, কোথায় থাকছেন, কী ধরনের পোশাক পরছেন, অবসর সময় কীভাবে কাটাচ্ছেন, এসব বিষয়ও সমানভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। বিশ্বকাপ চলাকালীন প্রতিটি দলের খাদ্যাভ্যাস নিয়ে বিশেষ নজর থাকে। অনেক দল নিজেদের দেশের পরিচিত খাবার সঙ্গে নিয়ে যায়, যাতে খেলোয়াড়রা শারীরিক ও মানসিকভাবে স্বস্তিতে থাকতে পারেন। ঠিক তেমনই প্রস্তুতিতে কোনো খামতি রাখতে নারাজ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মাঠের অনুশীলনের পাশাপাশি খেলোয়াড়দের পরিচিত খাদ্যাভ্যাস বজায় রাখতেও বিশেষ গুরুত্ব দিচ্ছে দেশটির ফুটবল কর্তৃপক্ষ। সেই লক্ষ্যেই আমেরিকায় নিজেদের বেসক্যাম্পে পাঠানো হয়েছে ৫০০ কেজি খাঁটি আর্জেন্টাইন গরুর মাংস।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বকাপ শুরুর আগেই বিভিন্নভাবে প্রক্রিয়াজাত ও কাটা এই মাংসের চালান পৌঁছে গিয়েছে আমেরিকার কানসাসে অবস্থিত আর্জেন্টিনা দলের বেসক্যাম্পে। আর্জেন্টিনার জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার ‘আসাদো’ ফুটবলারদের খাদ্যতালিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়লার আগুনে ধীরে ধীরে সেঁকা বা বারবিকিউ করা গরুর মাংসের এই পদ শুধু খাবার নয়, বরং আর্জেন্টিনার সংস্কৃতিরও অবিচ্ছেদ্য অংশ। তাই বিশ্বকাপের মতো বড় মঞ্চেও নিজেদের পরিচিত স্বাদ থেকে দূরে যেতে চাইছেন না বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে, খাদ্যপণ্য আমদানির ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ থাকায় দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) সমস্ত নিয়ম মেনেই এই চালান পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের চার গোল, তিউনিসিয়ার বিদায়

উল্লেখ্য, এর আগেও ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা ও উরুগুয়ে যৌথভাবে প্রায় ৯০০ কেজি গরুর মাংস মধ্যপ্রাচ্যে নিয়ে গিয়েছিল। শুধু আর্জেন্টিনাই নয়, ইউরোপের দলগুলিও নিজেদের পরিচিত খাবারের ওপর নির্ভর করছে। নরওয়ে টিম খেলোয়াড়দের জন্য দেশ থেকে ৩০০ কেজি স্যামন মাছ, ৬০০টি কমলা এবং ১১৬ কেজি পনির আমেরিকায় নিয়ে গিয়েছে। আসলে ফুটবল বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, এটি এক বৈশ্বিক উৎসব। মাঠের লড়াইয়ের পাশাপাশি খেলোয়াড়দের জীবনযাপন, অভ্যাস এবং ব্যক্তিগত মুহূর্তগুলোও বিশ্বকাপের রঙকে আরও বৈচিত্র্যময় ও আকর্ষণীয় করে তোলে।

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ