বিশ্বকাপের হাজারতম ম্যাচে জাপানের চার গোল, তিউনিসিয়ার বিদায়

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের হাজারতম ম্যাচেই জ্বলে উঠলেন জাপানের ফুটবলাররা। প্রতিপক্ষ তিউনিসিয়াকে নিয়ে কার্যত ছেলেখেলা করে ৪-০ গোলে জিতল সূর্যোদয়ের দেশ।  জাপানের হয়ে জোড়া গোল করেছেন আয়াসে উয়েদা। আর বাকি দুটি গোল করেছেন দাইচি কামাদা ও জুনিয়া ইতো। ২ ম্যাচে চার পয়েন্ট পেয়ে নকআউটে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করল জাপান। অন্যদিকে টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া।

মেক্সিকোর মন্তেরো স্টেডিয়ামে দর্শকরা গুছিয়ে বসার আগেই এগিয়ে যায় জাপান। ম্যাচের চার মিনিটে ম্যাচের ৪ মিনিটেই জাপান এগিয়ে যায়। মাঝমাঠ থেকে বল নিয়ে মিডফিল্ডার কেইতো নাকামুরা এগোতে থাকেন তিউনিসিয়ার রক্ষণদুর্গে। তিউনিসিয়ার ডিফেন্ডারদের জটলা ভেঙে দারুণ এক ভলিতে দুর্দান্ত গোল করেন দাইচি কামাদা। গ্যালারিতে থাকা ‘ব্লু সামুরাই’ সমর্থকরা বিশ্বজয়ের আনন্দে মেতে ওঠেন। ১০ মিনিটে তিউনিসিয়ার রক্ষণদুর্গ ভেদ করে চলে গিয়েছিলেন জাপানের ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসু। তাঁর নেওয়া দুরন্ত শট প্রতিহত করে নিশ্চিত গোল বাঁচান তিউনিস গোলরক্ষক আয়মান দাহমেনে।  ৩১ মিনিটে কো ইতাকুরার কাছ থেকে বল পেয়ে আয়েসা উয়েদা তিউনিস ডিফেন্ডার মোনতাসার তালবিকে পরাসতর করে তিউনিসিয়ার জালে বল জড়ান। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপান।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য ঝাঁপায় তিউনিস ফুটবলাররা। এমনকি তিন খেলোয়াড়কে পরিবর্ত হিসেবে নামিয়েছিলেন কোচ। কিন্তু তাতে লাভ হয়নি। জাপানের দুর্ভেদ্য রক্ষণ ভাঙতে পারেননি হানিবাল মেজব্রিরা। উল্টে ৬৯ মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় জাপান। তিউনিসিয়ার জালে বল জড়ান জুনিয়া ইতো।  ম্যাচের ৮৩তম মিনিটে দলের হয়ে চতুর্থ গোল করেন উয়েদা।

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ১

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন

সাইকেলে যোগব্যায়াম, আন্তর্জাতিক যোগ দিবসে গুমায় অভিনব উদ্যোগ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

উইকএন্ডের সকাল থেকেই দুর্যোগ! ৪০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের