মাত্র ১ রান দিয়ে ৭ উইকেট! অবিশ্বাস্য রেকর্ড জিম্বাবোয়ের এস্তারের

ক্রিকেটে অনেক ধরনের রেকর্ড রয়েছে, যার মধ্যে কয়েকটি ভাঙা প্রায় অসাধ্য বললেই চলে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ক্রিকেটে অনেক ধরনের রেকর্ড রয়েছে, যার মধ্যে কয়েকটি ভাঙা প্রায় অসাধ্য বললেই চলে। এমনই একটি রেকর্ড হল জিম্বাবোয়ের মহিলা ক্রিকেটার এস্তার এমবোফানার মাত্র ১ রানের বিনিময়ে ৭টি উইকেট নেওয়া। টি-২০ ক্রিকেটে এই পেসার ৩ ওভার বল করে এই অবিশ্বাস্য রেকর্ড গড়েন। যার মধ্যে ২টি মেডেন ওভারও ছিল। কথায় বলে রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই। কিন্তু এস্তারের এই রেকর্ড হয়তো বিশ্ব ক্রিকেটের কোনও বোলারই ভাঙতে পারবেন না। হয়তো সর্বদাই এই নজিরবিহীন রেকর্ডের জন্য ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাঁর নাম। 

জিম্বাবোয়ের ঘরোয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে হারারে স্টেডিয়ামে মাউন্টেনিয়ার্সের মুখোমুখি হয়েছিল ইগলস। ওই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৬.২ ওভারে মাত্র ১৪ রানে অলআউট হয়ে যায় মাউন্টেনিয়ার্স। যা পুরোপুরি সম্ভব হয়েছে ইগলসের পেসার এস্তার এমবোফানার জন্যই। তিনি একাই ৩ ওভার বল করে তুলে নেন ৭টি উইকেট। বাকি উইকেটগুলি নেন দলের অন্যান্য বোলাররা। একপ্রকার বলতে গেলে এস্তারের দাপটেই মাউন্টেনিয়ার্সের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে যায়। 

৩ ওভার বল করে মাত্র ১ রানের বিনিময়ে ৭টি উইকেট, সেই সঙ্গে ২টি মেডেন। নি:সন্দেহে এটিই হল ছেলে  এবং মেয়েদের টি-২০ ক্রিকেটের সেরা বোলিং রেকর্ড। 

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6