এই মুহূর্তে

আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি ক্রিকেটার, নাম নেই সাকিবের

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে এবার মিনি নিলামের জন্যে নথিভুক্ত ৩৫০ ক্রিকেটারের মধ্যে মাত্র ৭ জন বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে। নাম নেই সাকিব আল হাসানের। যদিও এবার আইপিএলে নিলামের জন্যে নথিভুক্ত হয়েছিলেন ১৩৯০ জন ক্রিকেটার। এর মধ্য থেকে মাত্র ৩৫০ জন খেলোয়াড়কে বাছাই করে নিলামের জন্যে চূড়ান্ত করা হয়েছে। আইপিএলের ওয়েবসাইটে আজ ৩৫০ জন খেলোয়াড়ের তালিকা ঘোষণা করা হয়েছে। যেখানে নিলামের জন্যে চূড়ান্ত হয়েছেন, ৭ বাংলাদেশি ক্রিকেটার। যার মধ্যে আছেন, মোস্তাফি জুর, রিশাদ হোসেন, তাকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। সুতরাং প্রাথমিক তালিকায় নাম থাকলেও নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা হল না সাকিবের।

IPL নিলাম আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে। গত ২ ডিসেম্বর জানা গিয়েছিল, নিলামের জন্য নিবন্ধিত বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে ৪৫ জন খেলোয়াড়ের দাম সর্বোচ্চ ২ কোটি টাকা। কিন্তু নিলাম তালিকা চূড়ান্ত হওয়ার পর মাত্র ৪০ জনকে নিলামের জন্যে বাছাই করা হয়। তাঁদের মধ্যে আছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। এছাড়া লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ, পেসার তাসকিন, তানজিম, নাহিদ ও শরীফুলের দাম ৭৫ লাখ টাকা ধার্য করা হয়েছে। স্পিনার রাকিবুলের দাম ৩০ লাখ টাকা ধার্য করা হয়েছে। বাংলাদেশের ৭ জন ক্রিকেটারের মধ্যে বাঁহাতি স্পিনার বাংলাদেশ ‘এ’ দলে নিয়মিত খেলেন। কিন্তু জাতীয় দলে তিনি এখনও ডাক পাননি।

২০২৩ সালে এশিয়ান গেমসে খেলেছিলেন তিনি। ৬৯ টি–টোয়েন্টিতে ৬৯ উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ৭ রানে ৩ উইকেট, ইকোনমি রেট ৬.৯০। তাই তাঁকে নিলামের জন্যে চূড়ান্ত করা চমকে দেওয়ার মতো বিষয়। এছাড়া ৩৫ জন খেলোয়াড়কে নিলামের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যাঁদের মধ্যে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, জর্জ লিন্ডে ও শ্রীলঙ্কার দুনিত ভেল্লালাগে। এছাড়া নিলামের জন্য চূড়ান্ত ৩৫০ খেলোয়াড়ের মধ্যে ২৪০ জনই ভারতীয়, ১১০ জন বিদেশি। সর্বোচ্চ ২ কোটি টাকা দামি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আছেন ভেঙ্কটেশ আইয়ার ও রবি বিঞ্চোই। তবে ভারতের ২৪০ ক্রিকেটারের মধ্যে ২২৪ জনই আনক্যাপড।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

RCB সমর্থকদের জন্য সুখবর, IPL ম্যাচ আয়োজনের জন্য় ছাড়পত্র পেল চিন্নাস্বামী স্টেডিয়াম

বিশ্বকাপ জট: ‘শত্রু’ ভারতের মাটিতে খেলবে না, গ্রুপ বদল চাইল বাংলাদেশ বোর্ড

দাদাগিরি, দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের প্লে-অফে সৌরভের দল

বাংলার অভিজ্ঞান ও বৈভবের চওড়া ব্যাটে বাংলাদেশের বিরুদ্ধে রান তুলল ভারতের ছোটরা

BPL: ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে শেষ চারে পৌঁছাল লিটনের রংপুর রাইডার্স

ইন্দোরের জলে বিষ! জল শোধনের যন্ত্র নিয়ে হাজির রোহিত -কোহলিরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ