আকাশ মিশ্রকে দলে নিয়ে মোহনবাগান চাপ বাড়াল শুভাশিসের ওপর

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন আইএসএল-এ নিজেদের দল গোছাতে ব্যস্ত এখন সব দলই। সেই তালিকায় আবার চমক দিল মোহনবাগান। মরশুম শেষের পর শোনা গিয়েছিল হায়দরাবাদ এফসি থেকে সবুজ-মেরুণে আসতে চলেছেন লেফট ব্যাক আকাশ মিশ্র।

অবশেষে সেটাই সত্যি প্রমাণিত হল। আকাশ হায়দরাবাদ থেকে যোগ দিলেন সবুজ-মেরুণ শিবিরে। তবে আকাশ দল যোগ দেওয়ায় চাপ বাড়ল জাতীয় দলের আর এক ডিফেন্ডার শুভাশিষ বোসের ওপর।

কেননা সবুজ-মেরুণ জার্সি গায়ে বেশ কয়কে বছর দাপটের সঙ্গে রক্ষণের বাঁ দিকটা সামলাচ্ছিলেন এই বাঙালি ডিফেন্ডারটি। এবার আকাশকে দলে নিয়ে কার্যত কর্তারা চাপ বাড়ালেন শুভাশিষের ওপর, এমনটাই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

আরও জানতে পড়ুন: আহমেদাবাদের হোটেল মালিকদের আচরণে হতাশ ধোনি ভক্তরা

তবে কি শুভাশিষ দল ছাড়বেন?  নাকি থেকে যাবেন তাঁর পুরনো দলেই। তবে সূত্রের খবর, শুভাশিসকে দলে রাখার চেষ্টা কর্তারা করবেন। আর একান্তই যদি তিনি থাকতে না চান তাহলে তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে। তবে চারিদিকে কান পাতলে শোনা যাচ্ছে শুভাশিসকে দলে নিতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল। এখন দেখা যাক শেষ পর্যন্ত শুভাশিসের কোথায় হয়। সবুজ-মেরুণ শিবির আবার চেন্নাইয়ান এফসি-র মাঝমাঠের খেলোয়াড় অনিরুদ্ধ থাপার জন্য ঝাঁপাতে চলেছে।

অন্য দিকে বেঙ্গালুরু এফসি তাঁদের স্ট্রাইকার রয় কৃষ্ণাকে ছেড়ে দিয়েছে। মুম্বই ছেড়েছে ডিফেন্ডার মুর্তাজা ফলকে। শোনা রয় কৃষ্ণা বিদেশের কোনও ক্লাবের জার্সিতে খেলতে পারেন। আর মুর্তাজা ফলকে ইতিমধ্যেই অফার দিয়েছে লাল-হলুদ এবং ওড়িশা এফসি। তবে এখনও চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেননি আয়ারল্যান্ডের এই ডিফেন্ডারটি।

তবে মুম্বই সিটির আর এক নির্ভরযোগ্য খেলোয়াড় মন্দার রাও দেশাইকে দলে নিতে ব্যর্থ হল ইমামি ইস্টবেঙ্গল। সূত্রের খবর, মন্দার রাও লোবেরোর শিবিরে যোগ দিচ্ছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার