বিয়ে ভাঙার যন্ত্রণা ভুলে অনুশীলনে ফিরলেন স্মৃতি মান্ধানা, দিদির একাগ্রতার ছবি পোস্ট ভাইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: অতীত ভুলে ফের ময়দানে ফিরেছেন ভারতের মহিলা ক্রিকেটের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। সুরকার পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে বাতিলের কথা রবিবারেই ঘোষণা করেছেন স্মৃতি। নিশ্চিত করেছেন তাঁর আর পলাশের বিয়ে হচ্ছে না। ব্যাক্তিগত জীবনের টানাপোড়েনকে দূরে রেখে ফের ২২ গজের ময়দানে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন স্মৃতি মান্ধানা। প্রশিক্ষণ জার্সি পরে স্মৃতিকে ব্যাটিং করতে দেখা গিয়েছে। হার্ট ইমোজি সঙ্গে দিদির একাগ্রতার ছবি পোস্ট করেছেন স্মৃতির ভাই।  স্মৃতির ভাই, শ্রাবণ মান্ধানা ইনস্টাগ্রামে তারকা ক্রিকেটারের নেট প্র্যাকটিশের একটি ছবি শেয়ার করেছেন।

শ্রাবণ মান্ধানা তাঁর দিদির ছবি শেয়ার করার পরেই তা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অনেকেই জীবনের কঠিন সময়ে মাঠে ফিরে আসার জন্য স্মৃতির একাগ্রতার প্রশংসা করেন। যে ছবি শেয়ার করা হয়েছে সেখানে দেখা গিয়েছে, থ্রোডাউনের মুখোমুখি হয়েছেন স্মৃতি। তাঁর হাতে ও পায়ে রয়েছে সুরক্ষা কভার।

আরও পড়ুন: ভারতকে ১০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করল আইসিসি, কেন এমন পদক্ষেপ?

প্রসঙ্গত, ২০২৫ সালের মহিলা বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন স্মৃতি মান্ধানা। এবার তিনি ২১ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলতে ময়দানে ফিরবেন। এই খেলাগুলি হবে বিশাখাপত্তনম এবং তিরুবনন্তপুরমে। বলা ভালো, এই ম্যাচকে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের প্রস্তুতি হিসেবে দেখা হবে।পাশাপাশি, ২০২৬ সালের ৯ জানুয়ারি নবি মুম্বইয়ে শুরু হতে চলা আসন্ন মহিলা প্রিমিয়ার লিগেও স্মৃতি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেতৃত্ব দেবেন।

উল্লেখ্য, রবিবার (৭ ডিসেম্বর) একটি ইনস্টাগ্রাম পোস্টে বিয়ে হচ্ছে না এই খবর নিশ্চিত করে স্মৃতি মান্ধানা লিখেছেন, “আমি স্পষ্ট করে বলতে চাই যে বিয়ে বাতিল করা হয়েছে।” সেই সঙ্গেই বলেছিলেন, ভারতের প্রতিনিধিত্ব করা তাঁর কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এমনকি তাঁর ও পলাশকে নিয়ে চর্চা এখনেই বন্ধ করার অনুরোধ করেন। একই দিনে, পলাশ মুচ্ছলও প্রকাশ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি লেখেন, তিনিও এই সম্পর্ক থেকে বেড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সময়টিকে তাঁর জীবনের সবচেয়ে কঠিন পর্যায়গুলির মধ্যে একটি হিসাবে উল্লেখ করেছেন। পাশাপাশি মুচ্ছল তাঁর সম্পর্ক যে সমস্ত খবর প্রচারিত হয়েছে তা “ভিত্তিহীন” বলে দাবি করেছেন। একই সঙ্গে যারা এই খবর ছড়িয়েছেন তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হোয়াটসঅ্যাপ গ্রুপে ‘বিনিয়োগের ফাঁদ’, IT কর্মীর প্রায় ৪ কোটি টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারকরা

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃত ৩, জারি সুনামি সতর্কতা