বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি:  ছোটবেলার স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু সব স্বপ্ন কি আর পূরণ হয়? সময়ের সঙ্গে সঙ্গে জীবনের বাস্তবতা, দায়িত্ব আর নানা বাধার চাপে অনেক স্বপ্নই হারিয়ে যায়। তবে কিছু স্বপ্ন অন্যভাবে হলেও সত্যি হয়ে ওঠে। ফরাসি ফুটবলার এদুয়ার্দো কামাভিঙ্গার জীবনেও যেন ঘটেছে তেমনই এক ঘটনা। ২৩ বছর বয়সী এই ফুটবলারের স্বপ্ন ছিল আমেরিকায়  থাকা এবং ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ খেলা। কিন্তু সেই স্বপ্নের একটি অংশ পূরণ হলেও আরেকটি অধরাই থেকে  গিয়েছে। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম তাঁকে বিশ্বকাপ দলে সুযোগ দেননি। ফলে মাঠে নেমে বিশ্বকাপ খেলার স্বপ্ন আপাতত পূরণ হচ্ছে না। তবে ফ্রান্স দলের অংশ হতে না পারলেও  আমেরিকার থেকে গেলেন এই ডিফেন্ডার।  

বিশ্বকাপের জন্য না হলেও কামাভিঙ্গা পৌঁছে গিয়েছেন  আমেরিকায়। আর সেখানে গিয়েই শুরু করেছেন জীবনের এক নতুন অধ্যায়। কামাভিঙ্গা ভর্তি হয়েছেন বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিজনেস স্কুলের একটি বিশেষ কোর্সে। বোস্টনে অবস্থিত এই প্রতিষ্ঠানে তিনি ‘স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট’ বিষয়ক একটি বিশেষ কোর্সে ভর্তি হয়েছেন। বিশ্বকাপে সুযোগ না  পাওয়ায়  ভেঙে না পরে মাঠের বাইরে নিজেকে আরও সমৃদ্ধ করে তোলার এই উদ্যোগ নিয়ে ফুটবলমহলে প্রশংসা কুড়িয়েছে তিনি । বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে কাটানো কিছু মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কামাভিঙ্গা লিখেছেন, ‘কয়েকটা দিন কাটল শেখা, শোনা আর নিজেকে সমৃদ্ধ করার মধ্য দিয়ে। হার্ভার্ড বিজনেস স্কুলের এই অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ।’

সবচেয়ে মজার বিষয় হলো, বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেলেও তিনি রয়েছেন জাতীয় দলের খুব কাছাকাছি।  আমেরিকায় থাকার ফলে  ফ্রান্স দলের সঙ্গেও তাঁর দূরত্ব খুব বেশি নয়। ফুটবল মাঠে নিজের প্রতিভার ছাপ আগেই রেখেছেন কামাভিঙ্গা। ২০২২ কাতার বিশ্বকাপে খেলা এই ডিফেন্ডার এবারও খেলার আশায় ছিলেন। তবে রিয়ালের জার্সিতে মৌসুমটা ভালো না হওয়ায় ফ্রান্স কোচ তাঁকে বিবেচনা করেননি। সেই তিনিই এবার শিক্ষাক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে বুঝিয়ে দিলেন, একজন ক্রীড়াবিদের জীবন শুধু খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়।   

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা

বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির প্রস্তুতি বৈঠক