ওয়েস্ট ইন্ডিজকে বধ করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো তিলক-কুলদীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় ম্যাচে ২৪৯ রান করেও হেরেছিল ভারত। তবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে সেই ভুল করেননি শ্রেয়স আইয়াররা। ১৪ রানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে মেন ইন ব্লু। পাঁচ ম্যাচের সিরিজে বর্তমানে ভারত২-১-এ এগিয়ে। আর একটা ম্যাচ জিতলেই ভারত সিরিজ নিজেদের পকেটে ভরবে। তবে তাঁর আগে রবিবার (১১ অক্টোবর) জয়ের পরেই উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিতে গেলন  তিলক ভর্মা ও  কুলদীপ যাদব। 

ইন্দোরের হোলকার স্টেডিয়াম থেকে মহাকালেশ্বর মন্দির প্রায় ৫৬ কিলোমিটার দূরে । গভীর রাত পর্যন্ত খেলা হলেও  খেলোয়াড়রা ভোরবেলা গাড়ি চালিয়ে সেখানে যান। রবিবার রাতের ম্যাচে তিলক খেললেও, প্রিন্স যাদবের জন্য কুলদীপকে বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল। তারকা এই জুটি মন্দিরের কর্মীদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি প্রসাদও গ্রহণ করেন।  নিষ্ঠাভরে দেন পুজো। দুই তারকাকে দেখতে মন্দির চত্বরে উপচে পড়ছিল ভক্তদের ভিড়।  এই প্রসঙ্গে উল্লেখ্য, গৌতম গম্ভীরের আমলে ভারতীয় খেলোয়াড়দের মন্দির দর্শন একটি সাধারণ দৃশ্য হয়ে উঠেছে। এমনকি চলতি বছরের শুরুতে ঘরের মাঠে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সময়েও, তৎকালীন অধিনায়ক সূর্যকুমার যাদবসহ খেলোয়াড়রা মাঠের কাছাকাছি অবস্থিত বিখ্যাত মন্দিরগুলো দর্শন করতে ভুল করেননি। শুধু তাই নয় কোচ গম্ভীর নিজেও খেলার আগে মন্দির পরিদর্শন করেন। 

আরও পড়ুন: অ্যাম্বুল্যান্সে এসে ATM লুঠ! নাইটি পরা দুষ্কৃতীদের কীর্তি ধরা পড়ল সিসিটিভিতে

রবিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত ২০ ওভারে ২২৩ রান তোলে। জবাবে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে ২০৯ রানে। ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন অভিষেক শর্মা ও আর্শদীপ সিং। অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে তিনটি উইকেট নিয়ে নজর কাড়েন আর্শদীপ। এখন নজর সিরিজের পরবর্তী ম্যাচের দিকে। 

 

 

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

প্রথম ডেটে ১ লক্ষ খরচ, প্রেমের প্রস্তাব নাকচ করতেই টাকা ফেরত চাইল যুবক, মহিলার স্ক্রিনশট ভাইরাল

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

মালদায় বিজেপি বুথ সভাপতির ছেলের রহস্যমৃত্যু, খামার থেকে উদ্ধার মৃতদেহ

অ্যাম্বুল্যান্সে এসে ATM লুঠ! নাইটি পরা দুষ্কৃতীদের কীর্তি ধরা পড়ল সিসিটিভিতে

অমিতাভের সঙ্গে দেখা করতে ব্যারিকেড ভাঙল ভক্তরা, তরুণীর সঙ্গে হাত মেলাতে অস্বীকার বিগ বি-র

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

ওয়েস্ট ইন্ডিজকে বধ করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো তিলক-কুলদীপের

সুদানের স্বর্ণখনিতে আকাশপথে ভয়াবহ হামলা মিশরের, নিহত ৭২ শ্রমিক

জলপথে বড় হামলা! পাকিস্তানি কোস্ট গার্ডের ১৩ সদস্যকে হত্যার দাবি BLA-র