অ্যাশেজের প্রথম ম্যাচে হারের পরই বড়সড় খারাপ খবর পেল ইংল্যান্ড শিবির

হারের ধাক্কাতে এমনিতেই মানসিকভাবে বিধ্বস্ত হয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হারের ধাক্কাতে এমনিতেই মানসিকভাবে বিধ্বস্ত হয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। তার মধ্যে গোদের ওপর বিষফোঁড়ার মতো এল আরও একটি খারাপ খবর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খাতা থেকে জো রুট অ্যান্ড কোম্পানির ৫ পয়েন্ট কাটা গেল। আর সেই সঙ্গে প্রত্যেক ক্রিকেটারকে ম্যাচ ফি’র ১০০ শতাংশ জরিমানা করা হল। স্লো ওভার রেটিংয়ের জন্যই তাদের এই শাস্তি পেতে হয়েছে সকল ক্রিকেটারদের। ব্রিসবেনে নির্ধারিত সময়ের থেকে ৫ ওভার পিছিয়ে ছিল ইংরেজরা। যেই কারণে ম্যাচ রেফারি ডেভিড বুন ইংল্যান্ডের পাঁচ পয়েন্ট কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে শুধু ইংল্যান্ড শিবিরেই বুনের কোপ পড়েছে এমন নয়। তাঁর হাত থেকে নিস্তার পায়নি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্রেভিস হেডও। গাব্বায় প্রথম ইনিংসে দুর্দান্ত শতরান করেন এই অজি ব্যাটসম্যান। তবে ব্যাটিং করাকালীন খারাপ শব্দ ব্যবহার করায় তাঁকেও ম্যাচ ফি-র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি, দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

আর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি-র নিয়ম অনুযায়ী ইংল্যান্ড দল এবং অস্ট্রেলিয়ার হেডকে এই শাস্তি দিয়েছেন বুন।  অন্যদিকে, গাব্বায় ৯ উইকেটে পরাজিত হতে হয়েছে ইংল্যান্ডকে। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চাইলেও চতুর্থদিনের খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সমস্ত উইকেট হারিয়ে ফেলেন ইংরেজরা। অজিদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ২০ রানের। আর সহজেই সেই রান তুলে নেয় তারা।

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের