ফের অঘটন অস্ট্রেলিয়ান ওপেনে, অবাক করলেন আন্দ্রিভা

Share:

নিজস্ব প্রতিনিধি : আরও একটি অঘটন ঘটে গেল অস্ট্রেলিয়ান ওপেনে। রাশিয়ার ১৬ বছর বয়সি মিরা আন্দ্রিভা হারিয়ে দিলেন ষষ্ঠ বাছাই তিউনিশার উনস জাবিরকে। তালিকায় প্রথম দশে থাকা খেলোয়াড়দের বিপক্ষে এটাই আন্দ্রিভার প্রথম জয়।

এদিন এক ঘণ্টারও কম সময়ে ম্যাচের ফয়সালা হয়ে যায়। ষষ্ঠ বাছাই উনস জাবিরকে ৬-০, ৬-২ সেটে হারিয়ে দিলেন রাশিয়ার মেয়ে আন্দ্রিভা। আন্দ্রিভার কাছে কোনও পাত্তাই পাননি জাবির।

জয়ের পর আন্দ্রিভা জানান, ‘আমি ম্যাচের আগে সত্যিই নার্ভাস ছিলাম। কিন্তু দেখলাম সে-ও নার্ভাস। আমি এমন একজনকে হারিয়েছি, যে আমার খুব পছন্দের। আমি খেলাটাকে উপভোগ করতে পেরেছি। প্রথম সেটে এতটা ভালো খেলব প্রত্যাশা করিনি। দ্বিতীয় সেটটিও আমার কাছে খারাপ ছিল না। আমার কাছে এটা অসাধারণ ম্যাচ ছিল।‘

এর আগে গত বছর ফাইনালে আলিনা কোর্নিভার কাছে হেরেছিলেন আন্দ্রিভা। আলিনার কাছে হেরে কেঁদেছিলেন তিনি। তবে এদিনের ম্যাচ জিতে যে আন্দ্রিভা যথেষ্টই খুশি, তা চোখেমুখে প্রকাশ পেয়েছে। পরের রাউন্ডে আন্দ্রিভাকে ফ্রান্সের দিয়ান প্যারির মুখোমুখি হতে হবে। এটা অবশ্য আন্দ্রিভার প্রথম গ্রান্ড স্লাম নয়, এর আগেও ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে অংশগ্রহণ করেছিলেন তিনি। ফ্রেঞ্চ ওপেনে তৃতীয় রাউন্ড ও উইম্বলডনে চতুর্থ রাউন্ড পর্যন্ত গিয়েছিলেন এই রুশ স্কুলছাত্রী। আন্দ্রিভা ইউ এস ওপেনেও অংশ নিয়েছিলেন। কিন্তু সেখানেও কোকো গফের কাছে হেরে বিদায় নিতে হয় আন্দ্রিভাকে।

এর আগে ২০১৮ সালে ক্যারোলিন ওজনিয়াকি হেরে গিয়েছিলেন ২০ বছর বয়সি মারিয়া তিমোফেভার কাছে। প্রথম সেটে ৬-১ গেমে হারলেও তিমোফেভা ফিরে আসেন পরের দুটি সেটে। সেই দুটি সেটে তিমোফেভা জিতেছিলেন ৬-৪. ৬-১ গেমে।

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের