ম্যাচের আগে সূর্যকুমারকে সঙ্গে নিয়ে জগন্নাথ মন্দিরে কোচ গম্ভীর

Share:

নিজস্ব প্রতিনধি: পুরির জগন্নাথ মন্দিরে ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। মঙ্গলবার (৯ ডিসেম্বর) কটকের বারাবতী স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করতে গেলেন গম্ভীর। পরপর হারের পর ওয়ানডে সিরিজ জেতায় কিছুটা চাপ কমেছে । আগামী ম্যাচগুলিতে জেতাই এখন ভারতের প্রধান লক্ষ্য। সেই সাফল্য আনতেই টিম ইন্ডিয়ার অন্যান্য সদস্যদের সঙ্গে পুরির ঐতিহাসিক শ্রী জগন্নাথ মন্দিরে আশীর্বাদ নিতে যান।

শুধু গম্ভীরই নন, সূর্যকুমার যাদব তাঁর স্ত্রী দেবীশা শেঠিও সেখানে ছিলেন। তিলক ভার্মাকেও দেখা গিয়েছে মন্দিরে। টিম ইন্ডিয়ার তারকাদের কারণে মন্দিরে নিরাপত্তা জোরদার করা হয়। পছন্দের তারকাদের এক ঝলক দেখার জন্য ভক্তরা ভিড় জমান মন্দির চত্বরে। আজ কটকে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। মন্দিরে পুজো দেওয়া   গৌতম গম্ভীরের কাছে নতুন কিছু নয়। যে স্থানেই খেলা হোক না কেন সেখানের সবচেয়ে জাগ্রত মন্দিরে পুজো দিতে যান খেলা শুরুর আগে।

ভারতের হয়ে শুভমান গিল এবং হার্দিক পান্ডিয়া দলে ফিরেছেন এবং তাই তাদের উপরই স্পটলাইট থাকবে। এছাড়াও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ মিস করার পর জসপ্রীত বুমরাহ ফিরে এসেছেন।  অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার টিমে ফিরেছেন অভিজ্ঞ খেলোয়াড় ডেভিড মিলার। তাঁর দলে ফেরা প্রোটিয়াদের কাছে বিরাট একটি সুযোগ হবে ভারতের বিরুদ্ধে লড়াই করতে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার পেসার অ্যানরিচ নর্টজেও দলে ফিরেছেন। 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ